শান্তিপুরে খেলার মাঠ দখলের অভিযোগ প্রোমোটারদের বিরুদ্ধে, পুলিশি তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: খেলার মাঠ জোরপূর্বক দখল করার অভিযোগ কয়েকজন প্রোমোটারের বিরুদ্ধে। থানার দারস্থ এলাকার মানুষ।যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবরদখল নিয়ে কড়া বার্তা দিচ্ছেন, আর সেখানেই আবার একটি খেলার মাঠ জোরপূর্বক দখল করার অভিযোগ কয়েকজন প্রোমোটারের বিরুদ্ধে। ঘটনায় থানার দারস্থ এলাকার মানুষ। নদিয়ার শান্তিপুর ব্লকের(Shantipur Block) বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দনগর দক্ষিণ পাড়া এলাকার ঘটনা। জানা যায়, ওই এলাকায় অগ্রগামী সংঘ ক্লাবের সদস্যরা ক্লাব সংলগ্ন একটি ফাঁকা জায়গা মাঠ হিসাবে ব্যবহার করছে প্রায় ২৫ বছর ধরে।

যেখানে সারা বছরই বিভিন্ন অনুশীলন থেকে শুরু করে ফুটবল, ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়, অংশগ্রহণ করে গ্রামের যুবক থেকে শুরু করে অন্যান্য গ্রামের যুবকরাও। ওই ক্লাবের সদস্যদের দাবি, মাঠটির মালিকানা না থাকায় ব্যবহার করে ক্লাবের সদস্যরা। কিন্তু বেশ কিছু প্রোমোটার এই মাঠটিকে জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। বাধা দিতে গেলে বিভিন্ন হুমকির মুখে পড়তে হচ্ছে ক্লাবের সদস্যদের। এমত পরিস্থিতিতে একাধিক প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিও কোন লাভ হয়নি। রবিবার আরো একবার শান্তিপুর থানার(Shantipur P.S.) দারস্ত হয় ক্লাবের একদল সদস্য। তাদের মূলত দাবী, মাঠের পাশেই রয়েছে আরো কিছুটা অংশ জমি, তারা অর্থর বিনিময় সেইটুকু কিনতে চাইলে তাদের সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে। অভিযুক্ত প্রোমোটাররা মাঠ সহ মাঠের পাশে বাড়তি জায়গাটুকুও দখল করার চেষ্টা করছে।

বর্তমান পরিস্থিতিতে পুলিশ প্রশাসন যদি এর বিহিত না করে তাহলে আগামী দিনে বৃহত্তর প্রতিবাদ ছাড়া কোন রাস্তা নেই তাদের। অন্যদিকে, অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। এদিকে,রবিবার সকাল থেকেই ঘন কুয়াশা(Deep Fog) নদিয়া জুড়ে। রাস্তায় যান চলাচল করছে ধীর গতিতে। কুয়াশার কারণে রেল চলাচল এও বিঘ্ন, বন্ধ নদিয়া বর্ধমান সংযোগকারী নৃসিংহপুর ঘাটের ফেরি চলাচল। সকাল থেকেই মানুষ দাঁড়িয়ে। কুয়াশার কারণে রীতিমতো দেখা যাচ্ছেনা ওপর পার ।তাই বন্ধ ফেরি সার্ভিস(Feri Service)। শুধু তাই নয় বব্ধ আরও বেশ কয়েকটি ঘাটে ফেরি পরিষেবা। বেলায় কুয়াশার দাপট কিছুটা কমলেও দৃশ্যমানতা অস্বাভাবিক থাকায় ফেরি চলাচলে বাধা সৃষ্টি হয়।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ