আবারও বড়োসড়ো সাফল্য শান্তিপুর থানার পুলিশের, দোকান থেকে চুরি যাওয়া টাকা সহ ধৃত অপরাধী

Share:

নিজস্ব প্রতিনিধি ,শান্তিপুর: নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাগাছরা বাস স্ট্যান্ড সংলগ্ন একটি স্টিল ফার্নিচারের দোকান রয়েছে, সেই দোকানের মালিক শ্যামল ঘোষ ও অমল ঘোষ দুই ভাই।গত ১৫ই মে বুধবার তারা এলাকার সমস্ত মানুষই কিছুক্ষণের জন্য দোকান বন্ধ রেখে খাওয়া-দাওয়া এবং আনুষাঙ্গিক কাজ করতে যান। সেই সময় দোকান মালিক অমল ঘোষ দোকানের শাটার নামিয়ে তালা দিয়ে চলে আসেন শান্তিপুরে একটি বিশেষ কাজে। পরবর্তীতে তার দাদা যখন সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি দেখতে পান তাদের দোকানের সাটার খোলা রয়েছে।

তখনই তার ভাইকে ফোন করলে তার ভাই জানার যে শাটার বন্ধ করেই তিনি এসেছেন তিনিই দোকানের কাছে গিয়ে ডাকাডাকি শুরু করতে এক অজ্ঞাত পরিচয় যুবক দোকানের শাটার নামিয়ে রাস্তায় থাকা মোটরসাইকেল(Motor cycle) নিয়ে চম্পট দেয়। সেখান থেকে পরবর্তীতে তারা দুই ভাই দোকানে গিয়ে দেখেন দোকান থেকে খোয়া গেছে নগদ ৫১ হাজার টাকার উপরে ঘটনার পরেই শান্তিপুর থানায়(Shantipur Police Station) তারা একটি লিখিত অভিযোগ দায়ের করেন তবে গাড়ি নিয়ে চম্পট দেয়ার সময় গাড়ির নম্বর দেখে ফেলেন শ্যামল ঘোষ। আর সেই সূত্র ধরেই বিশেষ অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ আধিকারিক নন্দদুলাল হাজরা এবং তার টিম ।পরবর্তীতে পুলিশ ওই গাড়ির নাম্বার দেখে গাড়ির মালিকের মোবাইল নম্বর জানতে পারেন এবং বিশেষ অভিযান চালিয়ে মোবাইলের লোকেশন ট্র্যাক করে কৃষ্ণনগর বেলেডাঙ্গা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ।

পরবর্তীতে ওই ব্যক্তির কাছ থেকে নগদ পইতাল্লিশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ পরবর্তীতে তাকে শান্তিপুর থানায় নিয়ে আসা হয় বর্তমানে পুলিশ হেফাজতেই রয়েছে, ধৃত ওই ব্যক্তি পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তির নাম বক্তিয়ার উদ্দিন মন্ডল(Baktiyer Uddin Mondal) বয়স ৩৫ বাড়ি চাপড়া বহিরগাছি এলাকায় তবে পুলিশের এই তৎপরতায় খুশি ব্যবসাদার থেকে শুরু করে দোকান মালিক অমল ও শ্যামল ঘোষ তারা পুলিশের প্রশংসা করেছেন ।তবে পুলিশ সূত্রে খবর আগামীকাল দ্বিতীয় ব্যক্তিকে আদালতে তোলা হবে এবং খোয়া যাওয়া টাকা আদালতের মাধ্যমে দোকানদারের হাতে তুলে দেওয়া হবে এবং এই ঘটনার সাথে আরও কারা জড়িত রয়েছে তারও তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২