তিন তোলাবাজ যুবককে গ্রেফতারের দাবিতে শান্তিপুর থানা ঘেরাও করে ডেপুটেশন দিলেন আমজনতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: এবার শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল আম জনতা। কোন রাজনৈতিক ইস্যু নয়। নদিয়ার শান্তিপুর পৌরসভার অন্তর্গত কারিগর পাড়া এলাকায় এলাকাবাসীদের অভিযোগ ওই এলাকারই বাসিন্দা নুর আলম মন্ডল এবং শান্তিপুর খানাপাড়ার বাসিন্দা ইমরান খালিফা এবং শান্তিপুর রাজপুত পাড়ার বাসিন্দা, সেলিম এই তিন ব্যক্তি এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে বিনা কারণে টাকা আদায় করছেন। টাকা না দিলে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। এমনকি মিথ্যে বদনাম দিচ্ছেন।

আর সেই কারণেই এবার এলাকার একাধিক মানুষজন শান্তিপুর থানায় সামনে বুধবার বিকেলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়ে শান্তিপুর থানায়(Shantipur P.S) একটি ডেপুটেশন জমা দেয় । এলাকার মানুষের দাবী দোষীদের গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। শুধু টাকা তোলা এবং মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়াই নয়, মহিলাদের ছবি বিকৃত করে পোস্টার (Poster)বানিয়ে এলাকায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে। এলাকার মানুষের দাবি বিভিন্ন সময়ে তাদের ওপর বল প্রয়োগ করে তাদের কাছ থেকে টাকা আদায় করে এই তিন অভিযুক্ত যুবক এবং টাকা না দিলেই মিথ্যে মামলায় শান্তিপুর থানায়  মামলা দায়ের করে।

শান্তিপুর থানায় এর আগেও একাধিকবার অভিযোগ জানানো হলে শান্তিপুর থানার পুলিশ কোনরকম কোন পদক্ষেপ নেয় না। এলাকাবাসীদের ওই তিন যুবক জানিয়ে দেয় শান্তিপুর থানার পুলিশ তাদের পকেটে। কেউ কিছু করতে পারবে না। তাই এবার ধৈর্যের বাঁধ ভেঙে এলাকার সমস্ত মানুষ শান্তিপুর থানা এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। জনতার দেওয়া ডেপুটেশন(Deputation) জমা নিয়েছে পুলিশ। ওই তিন যুবককে খোঁজা শুরু হয়েছে।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের