অবসরপ্রাপ্ত অধ্যাপকের ছিনতাই হয়ে যাওয়া টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল শান্তিপুর থানা

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: এক অধ্যাপকের কাছ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা ছিনতাই হয়ে যাওয়ার পর পাঁচ দিনের মধ্যে কুলকিনারা খুঁজে বের করল নদীয়ার শান্তিপুর থানারShantipur P.S.) পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৫ হাজার ২০০ টাকা, যদিও তাকে আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য আরো সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার অবসরপ্রাপ্ত অধ্যাপক কে থানায় ডেকে তার হাতে টাকা তুলে দিলেন শান্তিপুর থানার পুলিশ আধিকারিকরা।

উল্লেখ্য,গত ৪ তারিখ দুপুরবেলায় নদীয়ার শান্তিপুর ডাকঘর মোড়(Shantipur Post Office Crossing) সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা তুলেছিলেন ওই অধ্যাপক, এরপর রাস্তায় বেরোতেই একটি কালো মোটরবাইক নিয়ে দুই যুবক অধ্যাপকের হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এরপরেই হতাশ হয়ে পড়েন অধ্যাপক অতীন্দ্রনাথ ভট্টাচার্য। সাথে সাথেই শান্তিপুর থানার দারস্থ হয়ে ঘটনা পুলিশকে জানান তিনি। এরপর দ্রুত তদন্তে নামে পুলিশ। যদিও চার দিনের মাথায় অভিযুক্ত বকতিয়ার উদ্দিন মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, ধৃতের বাড়ি নদীয়ার চাপরা থানা এলাকায়। আজ ছিনতাই হয়ে যাওয়া টাকার মধ্যে ৩৫ হাজার ২০০ টাকা হাতে পাওয়াতে বেজায় খুশি অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি বলেন, তিনি ভাবতেই পারেননি তার এই টাকা ফেরত পাবেন। পুলিশের ভূমিকা নিয়ে তিনি যথেষ্টই প্রশংসা করেছেন। তিনি বলেন, তার হাতে অনেক ছাত্র আজ আইপিএস, কেউ আবার আইএস হয়েছে, পুলিশের প্রতি তার আগাগোরাই সম্মান রয়েছে, এত তাড়াতাড়ি পুলিশ কিনারা খুঁজে বের করাতে তিনি শান্তিপুর থানার পুলিশকে জানিয়েছেন কুর্নিশ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২