Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভরদুপুরে শান্তিপুরে ৫০০০০ নগদ ছিনতাই এক মহিলার, চাঞ্চল্য এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: ভরদুপুরে শান্তিপুরে ফের টাকা ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য। নদিয়ার শান্তিপুর থানা এলাকার ডাকঘর নেতাজি স্ট্যাচুর পাশে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক(Punjab National Bank) থেকে শান্তিপুর নিশ্চিন্তপুর নিবাসী মমতা পাল। ব্যাংক থেকে পঞ্চাশ হাজার নগদ টাকা তুলে বাড়ি যাওয়ার জন্য টোটোয় উঠতে গেলে, পেছন দিক থেকে বাইকে করে তিন যুবক মুখবাঁধা অবস্থায় তার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে শান্তিপুর মতিগঞ্জ(Motiganj) এর দিকে চম্পট দেয়।তখনই মমতা পাল চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা ওই যুবকদের পেছনে ধাওয়া করে। কিন্তু ওই যুবকদের খোঁজ পাওয়া যায় না।

ঘটনার পরেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করতে আসেন মমতা পাল। মমতা দেবী জানান, সকালবেলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এ তিনি টাকা তোলার জন্য এসেছিলেন। তারপর ব্যাংকের থেকে পঞ্চাশ হাজার টাকা নগদ তুলে বাড়ি যাওয়ার জন্য ব্যাংকের সামনের শনি মন্দিরের কাছে টোটো তে উঠতে গেলে পেছন দিক থেকে মুখ বাধা অবস্থায় তিন যুবক এসে তার হাত থেকে টাকার ব্যক্তি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।

তবে তাদের খোঁজ পাওয়া যায় না। তবে মমতা দেবী জানান,একটি লাল রঙের মোটরসাইকেল ছিল তাদের কাছে। যদিও ঘটনার পরে শান্তিপুর থানা(Shantipur P.S.) এসে তিনি লিখিত অভিযোগ করে জানান পুলিশ যেন সঠিক তদন্ত করে তার টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করে। যদিও ভরদুপুরে ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় এবং অভিযোগের ভিত্তিতে ছিনতাইবাজদের খোঁজে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের