২৪ ঘন্টা কেটে গেলেও উদ্ধার হল না ভাগীরথীতে তলিয়ে যাওয়া দুই কিশোরের দেহ, চলছে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: ২৪ ঘন্টা কেটে গেলও এখনো উদ্ধার হল না দুই কিশোরের দেহ। নদীতে নেমে দফায় দফায় তল্লাশি চালাচ্ছে সিভিল ডিফেন্স ও এনডিআরএফ(NDRF) টিম। উল্লেখ্য শনিবার দুপুরে নদিয়ার শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাটে স্নান করতে নামে শান্তিপুর ১৩ নম্বর ওয়ার্ডের কাসারিপাড়ার(Kasaripara) দুই কিশোর। জানা যায়, কিশোরদের নাম রাজদীপ দাস বাবা নিতাই দাস। সোহম কংস বণিক বাবা সমর কংস বণিক। রাজদীপ দাস বয়স ১৪, অষ্টম শ্রেণীর ছাত্র। সোহম কংস বনিক বয়স ১২ ষষ্ঠ শ্রেণির ছাত্র।

জানা গেছে, দুজনেই ভাগীরথী নদীতে(Bhagirathi River) স্নান করতে নামতেই জলের স্রোতে তলিয়ে যায়, প্রত্যক্ষদর্শীরা চেষ্টা করলেও তাদের উদ্ধার করতে পারিনি। খবর পেতেই, ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। এরপর ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে। কিন্তু তাতেও কোন সুরোহা হয়নি। রবিবার সকাল থেকেই ভাগীরথী নদীতে তল্লাশিতে নামে সিভিল ডিফেন্স(Civil Defence) এবং এনডিআরএফ টিম। তবে দুই কিশোরের পরিবার এখনও পর্যন্ত রয়েছে অপেক্ষায়। কখন তাদের এই দুই কিশোরের দেহ উদ্ধার হবে।

জানা গেছে, ওই দুই কিশোরের পরিবার খুবই ও অভাবী, এমত পরিস্থিতিতে মর্মান্তিক ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। রবিবার ও ঘটনাস্থলে রয়েছে শান্তিপুর থানার(Shantipur P.S.) পুলিশ এবং শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সূত্রের খবর যতক্ষণ না পর্যন্ত ওই দুই কিশোরের দেহ উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত নদীতে দফায় দফায় তল্লাশি চালানো হবে এনডিআরএফ ও সিভিল ডিফেন্স টিমের তরফে। এখন দেখার কতক্ষণে দুই কিশোরদের দেহ উদ্ধার হয় ভাগীরথী নদী থেকে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২