Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাড়ির দোতলার ঘর থেকে উদ্ধার যুবকের পচা গলা মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর:ঘরের ভেতর থেকে উদ্ধার হল এক যুবকের পচা গলা মৃতদেহ ।যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায় । এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা(Shantipur P.s.) এলাকায় আতা বুনিয়া গোস্বামী লেনে।মৃত যুবকের নাম অভিষেক ভট্টাচার্য, বয়স আনুমানিক ৩৩ বছর। বাবা অলোক ভট্টাচার্য, তিনি প্রাক্তন শিক্ষক(Ex Teacher)। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল নাগাদ বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ পায় প্রতিবেশীরা। এরপর সন্দেহ হওয়াতে পরিবারকে ঘটনা জানানো হয়।

এছাড়াও ফোন করা হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। এরপর দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। যদিও গত দুদিন ধরে বাবা ও ছেলে একই সাথে বাড়িতে ছিল, কিন্তু বাবা ঘরের ভেতরে থাকাকালীন ছেলের কিভাবে মৃত্যু ঘটলো তা অস্পষ্ট সকলের কাছে। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই যুবক বেশিরভাগ সময় বাড়িতেই থাকতো, কোন কর্মসংস্থানে যুক্ত ছিল না।

কিন্তু এই মৃত্যুর পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা পুলিশি তদন্তেই বোঝা যাবে। অন্যদিকে, রবিবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। যদিও দিনে দুপুরে গৃহস্থ বাড়ির ঘরের ভেতর থেকে পচাগলা(Dicomposed) মৃত উদ্ধার ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গেছে ওই বাড়িতে ওই যুবকের মা ছিলেন না।

২১ বছরে অবসর নেবেন বৈভব? চমকে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করলেন প্রবীণ ইংরেজ ক্রিকেটার

‘ব্যারাকপুরে সিনেমায় ঢোকানোর ব্যবসা খুলে বসেছিল’, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চন্দ্রনাথের ময়নাতদন্ত সম্পন্ন, শেষশ্রদ্ধা জানাতে হাজির বিজেপি নেতৃত্ব

বিজয়ের সরকার গঠনের দাবি বারবার প্রত্যাখ্যান, রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ কমল-প্রকাশ

নকল নম্বর প্লেট ! চন্দ্রনাথ খুনে ব্যবহৃত বাইক উদ্ধার করল পুলিশ

চন্দ্রনাথ খুনের ঘটনায় মোবাইল সূত্র খতিয়ে দেখছে পুলিশ, মিলল সেই মোটরবাইক

অশ্লীল নাচের স্টেপ, ‘সারকে চুনার..’ বিতর্কে NCW-এর কাছে ক্ষমা চাইলেন নোরা

এবার ইজরায়েলি AI সংস্থাকে কিনতে চলেছে ভারতীয় টেক জায়ান্ট

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

হগ মার্কেটে বুলডোজারের তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

অন্ধকার নয়, স্বপ্নের আলো! দিল্লির দৃষ্টিহীন মেয়েদের সাহসে গড়ে উঠল অনন্য ক্যাফে

বাড়ির সামনেই বিজেপি নেতাকে ‘কোপ’, ব্যাপক শোরগোল বরানগরে