চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একই পথে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু, মাঝে শুধু সময়ের ব্যবধান একবছর

নিজস্ব প্রতিনিধি: এক বছর আগে যে স্থানে পথ দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়েছিল, এক বছর পর সেই স্থানেই ছেলের মৃত্যু হল। আবারও সেই পথ দুর্ঘটনায়। আর দুটি দিনই ছিল দোল পূর্ণিমার। হ্যাঁ, গতকাল রাতে শান্তিপুর থানার অন্তর্গত বাবলা দক্ষিণপাড়া বাবলা বাইপাসে ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম সুজয় মণ্ডল, বয়স ২৫ বছর। তাঁর বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত বাবলা দক্ষিণপাড়া এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) বাবলা বাইপাস জাতীয় সড়কে বাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। তখনই উল্টো দিক থেকে আসা একটি ছোট চার চাকার গাড়ি সজোরে ধাক্কা মারে সুজয়কে। আর ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যান সুজয়।

স্থানীয়রা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকেরা সুজয়কে মৃত ঘোষণা করেন। খবর পেয়েই সুজয়ের পরিবার হাসপাতালে ছুটে যান। পৌঁছয় শান্তিপুর থানার পুলিশও। বর্তমানে পুলিশ ঘটনাস্থল খতিয়ে দেখছেন এবং ঘাতক গাড়িটির খোঁজ শুরু করেছেন। জানা যায়, এক বছর আগে একই স্থানে একটি পথ দুর্ঘটনায় সুজয়ের বাবার মৃত্যু হয়েছিল। আর এক বছর পর ঠিক একই জায়গায় সুজয়েরও মৃত্যু হল। এই ঘটনায় স্বাভাবিকভাবেই সুজয়ের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে গতকাল দোল উৎসব উপলক্ষে শান্তিপুরে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নদিয়ার শান্তিপুর থানার বাহাদুরপুর ফরেস্টের বনবিবি তলায় এই দুর্ঘটনাটি ঘটে। যেখানে বড় কড়াইয়ে খিচুড়ি রান্না করার সময় গরম খিচুড়ি উল্টে শিশুসহ আহত হয়েছেন একাধিক পুন্যার্থী। আসলে প্রতিবছরের বসন্ত উৎসবকে কেন্দ্র করে বনবিবি তলায় প্রচুর মানুষের সমাগম ঘটে। অনেকে ভক্তি সহকারে এখানে পুজো দিতে আসেন। মায়ের কাছে মানত করেন। আর পুজো শেষে জায়গায় জায়গায় খিচুড়ি রান্না করে প্রসাদ বিতরণ করা হয়। তাতেই বিপত্তি। সেইমতো মন্দির প্রাঙ্গণের একটু জায়গায় বড় কড়াইয়ে ভোগের খিচুড়ি রান্না চলছিল। আর তখনই কড়াই-সহ গরম খিচুড়ি উল্টে আহত হন শিশুসহ একাধিক মানুষ।

Published by:

Share Link:

More Releted News:

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ