শ্যুট আউট শিলিগুড়িতে, গুলিবিদ্ধ জমি ব্যবসায়ী

গুলিবিদ্ধ বিদ্যুৎ সাহাকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ির সেবক রোডের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের রাতেই শ্যুট আউটের ঘটনা। বিদ্যুৎ সাহা নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্তনগর অটো স্ট্যান্ডের কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে শিলিগুড়ি পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্তনগর অটো স্ট্যান্ডের কাছে বিদ্যুৎ সাহা নামের ওই জমি ব্যবসায়ী তাঁর বাড়ির পাশে নিজের অফিসে বসেছিলেন। আচমকা রাত রাত ৯টা নাগাদ বাইকে চেপে দু’জন দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। ওই ব্যবসায়ীকে সামনে থেকে গুলি করে পালিয়ে যায় তারা। বিদ্যুৎ সাহার কাঁধে গুলি লাগার পর তিনি পড়ে যান। এই ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ি পুলিশ কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছন এলাকার কাউন্সিলর দুলাল দত্ত। গুলিবিদ্ধ বিদ্যুৎ সাহাকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ির সেবক রোডের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অনেক রাত পর্যন্ত অস্ত্রোপচার করে ওই ব্যবসায়ীর দেহ থেকে গুলি বের করা সম্ভব হয়েছে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ব্যবসায়িক শত্রুতার জেরে তাঁকে খুন করা হতে পারে। গুলিবিদ্ধ বিদ্যুৎ সাহা জমির ব্যবসার সঙ্গে যুক্ত। যার ফলে জমি মাফিয়াদের সঙ্গে পুরনো শত্রুতার জেরে এই গুলি চালনার ঘটনা ঘটে থাকতে পারে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর দুলাল দত্ত। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি