বৃষ্টি মাথায় নিয়েই পৈতৃক ভিটে জিরাটে পালিত হল শ্যামাপ্রসাদের ১২৫তম জন্ম জয়ন্তী

বৃষ্টি মাথায় নিয়েই রাজ্যজুড়ে পালিত হচ্ছে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী। মূর্তি উদ্বোধন থেকে শোভাযাত্রা শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টি মাথায় নিয়েই রাজ্যজুড়ে পালিত হচ্ছে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী। মূর্তি উদ্বোধন থেকে শোভাযাত্রা শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করা হচ্ছে। যে কারণে সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে। এছাড়া কলকাতার ইকো পার্কে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি প্রতিষ্ঠিত হবে। আজ ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। ভূমি পুজোতে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শ্যামাপ্রসাদের মূর্তি, পর্যটন কেন্দ্র ও মডার্ণ লাইব্রেরির জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে জন্মবার্ষিকী উপলক্ষে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেতেও সকাল থেকে উৎসবের মেজাজ। প্রভাত ফেরি, মূর্তি উদ্বোধন, শোভাযাত্রা-সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে হুগলির জিরাটে সাড়ম্বরে পালিত হয়েছে শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী। কিন্তু সকাল থেকেই কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টি। তা উপেক্ষা করেই জায়গায় জায়গায় শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান পর্ব চলছে। অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির।

এদিন সারাদিন ব্যাপী নানারকম কর্মসূচি রয়েছে রাজ্য সরকারের তরফে। আজ সকালে জিরাট কলোনি হাইস্কুলে শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তি উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য ও নারী কল্যাণ প্রতিমন্ত্রী সুমনা সরকার। প্রভাত ফেরির মাধ্যমে জন্মজয়ন্তীর সূচনা হয়। বলাগড় বিডিও অফিস থেকে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ভিটে বাড়ি ও আশপাশের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে শ্যামাপ্রসাদের ছবি ও পোস্টার। স্মৃতিসৌধকে ঘিরে আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা রয়েছে। বৃষ্টির মাথায় নিয়েই পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন সুমনা সরকার। পাশাপাশি স্কুলের ছাত্র ছাত্রী, স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরাও হাতে পতাকা নিয়ে অংশ নিয়েছিলেন শোভাযাত্রায়। স্কুলে স্কুলে চলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান এবং তাঁর জীবনী প্রসঙ্গে তাৎপর্যপূর্ন বক্তৃতা।

তিনি বলেছেন, ‘এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। বিগত সরকারের আমলে বাংলার রত্নদের কদর দেওয়া হয়নি। তারা রাজ্যবাসীদের জানানোর চেষ্টা করেননি যে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং আশুতোষ মুখোপাধ্যায় এরা কে? আজকের সেখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন সাড়ম্বরে পালন করা হয় হচ্ছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমরা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমরা গভীরভাবে কৃতজ্ঞ।’ এছাড়া হুগলি নানা জায়গায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালিত হচ্ছে।

ঋত শিবিরে তাপসের যোগদান! ডোমজুড়ের বিধায়কের গলায় জুতোর মালা দেওয়া পোস্টার

অনুদান চুরি কাণ্ডে বিপাকে চম্পত রায়, ইস্তফা গ্রহণ করল রাম মন্দির অছি পরিষদ

ওটিটি থেকে সরতেই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে ‘সতলুজ’-এর ক্লিপ, পাইরেসি নিয়ে সরব ZEE5

‘খামেনির মতোই পরিণতি হবে’, ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইজরায়েলের রক্ষা মন্ত্রীর

তৃণমূল জমানায় মুসলিম পরিবারের ‘সুস্থ’ ১৫ জন সদস্যকে প্রতিবন্ধী ভাতা! চাঞ্চল্য

বিপাকে পড়ে ১০টি হাতির দাঁত ও ১৩টি মূর্তি বনদফতরের কাছে জমা দিলেন মোহনলাল

শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের মধ্যে তুমুল সংঘর্ষে ৪ কারারক্ষী-সহ নিহত ২৫

বারুইপুর তদন্তে নয়া মোড়, পুকুর থেকে উদ্ধার আরও একটি মৃতদেহ

তেহরানের আকাশসীমা বন্ধ করল ইরান, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

বারুইপুর কাণ্ডে অভিযুক্তদের মৃত্যুদণ্ড, কাউকে রেয়াত নয়, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে তিন আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন

হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য কল্যাণীতে

উঠেছেন ৩,৫৫০ সিঁড়ি, ভিডিও ভাইরাল হতেই তিরুমালায় ভিআইপি দর্শন পেলেন ১১৬ বছরের বৃদ্ধা

বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার