চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২৬ শে জানুয়ারির আগেই ট্রেনে বোমাতঙ্ক, চলছে তল্লাশি

নিজস্ব প্রতিনিধি: ২৬ শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের আগেই বোমাতঙ্ক। ট্রেনের কোচে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জংশনে। জানা গিয়েছে, এক প্যাসেঞ্জার ট্রেন D3 কোচে একটি পরিত্যক্ত লাল রঙ্গের সুটকেসকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি বোম স্কোয়াড ও রেল পুলিশের আধিকারিকরা। জানা গিয়েছে, এই মুহূর্তে ওই কোচটিকে গুলমা রেল স্টেশনের কাছে নিয়ে যাওয়া হচ্ছে।

সেখানেই ওই সুটকেসের ভেতরে কোনও বিস্ফোরক রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখবে রেলের আধিকারিকেরা। তবে এই মুহূর্তে শিলিগুড়ি জংশন রেল স্টেশন ১ নং প্লাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি। শিলিগুড়ি জংশনকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। বাকি ট্রেন থেকে ওই D3 বগিটি বিচ্ছিন্ন করে পরীক্ষা চলছে বলে রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে। রবিবার দুপুর ১টা নাগাদ শিলিগুড়ি জংশনে ঢোকে আলিপুরদুয়ার-শিলিগুড়ি প্যাসেঞ্জার। যাত্রীরা সকলে সেখানেই নেমে যান। এরপর ট্রেনটি পরিস্কার করতে গিয়ে কর্মীদের চোখে পড়ে, D3 বগির একটি সিটের নিচে রয়েছে লাল সুটকেস। কামরায় আর কোথাও কোনও সামগ্রী নেই। আর সেই সুটকেসকে কেন্দ্র করেই আতঙ্ক ছড়ায় এলাকায়।

শিলিগুড়ি স্টেশনের ওই প্ল্যাটফর্মে আপাতত কোনও ট্রেন চলাচল করছে না, বলেই জানা গিয়েছে। স্টেশন চত্বর জুড়ে তল্লাশি চলছে। বাড়ানো হয়েছে যাত্রী নিরাপত্তাও।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ