গাড়ির নম্বর প্লেটের আড়ালে ২০ কোটির মাদক সহ পুলিশের জালে বিএসএফ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মাদক পাচারের এক চাঞ্চল্যকর ছক বানচাল করল দার্জিলিং জেলা পুলিশ। বিএসএফের(BSF) স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে শিলিগুড়িতে মাদক পাচারের সময় গাড়ির পেছনে নাম্বার প্লেটের আড়ালে লুকিয়ে রাখা একাধিক প্যাকেট সমেত পুলিশের হাতে ধরা পড়ল ৩ কেজি ৩৪৯ গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার হওয়া এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের (Fashidewa Block)মুরালিগঞ্জ চেকপোস্ট এলাকায়।
​​

রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ আধিকারিকরা মুরালিগঞ্জ চেকপোস্টে (Muraliganj Check Post)অপেক্ষা করছিলেন। বিহারের দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়িটিতে বিএসএফ-এর স্টিকার এবং বিশেষ নম্বর প্লেট লাগানো ছিল। তল্লাশি চালানোর সময় নম্বর প্লেটের অংশটি পুলিশের সন্দেহজনক মনে হয়। এরপরই সেই প্লেট খুলতেই বেরিয়ে আসে একটি বিশেষ গোপন কুঠুরি (চেম্বার)। সেখান থেকেই একাধিক প্যাকেট ভর্তি বিপুল পরিমাণ ব্রাউন সুগার(Brown Sugar) উদ্ধার হয়। ​এই ঘটনায় গাড়িতে থাকা চালক অলক কুমার রবিকরকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি বিহারের কাটিহারের গুরুবাজার এলাকায়। গ্রেপ্তারের পর ওই ব্যক্তি নিজেকে বিএসএফ-এর ইন্সপেক্টর হিসেবে দাবি করেছেন। পুলিশ তার কাছ থেকে একটি বিএসএফ আই-কার্ডও উদ্ধার করে।

ধৃতের দাবি অনুযায়ী ​তিনি বর্তমানে বিএসএফ-এর ছত্রিশগড় ইউনিটে কর্মরত।​বর্তমানে তিনি মেডিক্যাল লিভে (চিকিৎসা সংক্রান্ত ছুটি) রয়েছেন।পুরানো অপরাধের রেকর্ড অনুযায়ী পুলিশি তদন্তে উঠে এসেছে যে, ধৃত অলক কুমার রবিকর এর আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। ২০২৩ সালের ২০ মার্চ বিহারের কিষাণগঞ্জে অবৈধ মদ পাচারের অভিযোগে সে গ্রেফতার হয়েছিলেন। সেই সময়েও সে নিজেকে বিএসএফ আধিকারিক পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা করেছিল। ​পুলিশ খতিয়ে দেখছে ওই ব্যক্তি সত্যিই বিএসএফ-এর প্রকৃত কর্মী কি না। নাকি ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে এই পাচার চক্র চালাচ্ছিল। যদি সে প্রকৃতই ইন্সপেক্টর হয়ে থাকে, তবে কীভাবে এবং কার মদতে এই কারবার চলত, তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। উদ্ধার হওয়া মাদক বিহার থেকে শিলিগুড়িতে কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তার হদিস পেতে পুলিশ ধৃতকে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে(Siliguri Court) পেশ করে হেফাজতে দেওয়ার আবেদন জানাবে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা