ধর্ষণকাণ্ডে বড় সাজা, দোষীকে  মৃত্যুদণ্ড দিল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। আর তখনই ধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত অপরাধীকে মৃত্যুদণ্ড দিল শিলিগুড়ি আদালত। ২০২৩ সালে ২১ অগস্ট মাটিগাড়ায় জঙ্গলের ভিতর একটি পরিত্যক্ত ঘরে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছিলেন অভিযুক্ত মহম্মদ আব্বাস। আর এই নির্যাতনের জেরে মৃত্যু  হয় নাবালিকার।

শুধু তাই নয় এই ঘটনার পর যাতে না কেউ চিনতে পারে সেইজন্য অভিযুক্ত ইট দিয়ে নির্যাতিতার মুখ থেঁতলে দিয়েছিল। এই ঘটনা নিয়ে উত্তাল  হয়ে উঠেছিল রাজ্য। গত বুধবার এই ঘটনা নিয়ে যাবতীয় সাক্ষ্য প্রমাণ  দেখে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল। এরপর শনিবার শিলিগুড়ি মহকুমা আদালত অভিযুক্ত মহম্মদ আব্বাসকে মৃত্যুদণ্ড দেয়। আর এই রায়দানের পর নির্যাতিতার মা জানিয়েছেন,’ এই রায়দানে আমার মেয়ে খুশি হবে।  আদালতের এই রায়ে আমরা আনন্দিত ।‘

উল্লেখ্য, এই ঘটনার ১ বছর ১৪ দিনের মাথায় অবশেষে  মামলার নিষ্পত্তি হল। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘খুব গুরুত্ব সহকারে প্রতিটি হাজিরায় আদালতে বোঝাবার চেষ্টা করেছি। এই কাণ্ডের সঙ্গে যুক্ত অভিযুক্তের ফাঁসি হওয়াই উচিত।‘ এদিন শুনানির সময় মৃতার পরিবার এবং প্রতিবেশীরাও আদালতে হাজির হয়েছিলেন।

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল রুপো, সস্তা সোনাও, মূল্যবান ধাতুগুলির দাম এখন কত?

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের