যোগী রাজ্যে ‘খুন’ সিঙ্গুরের শ্রমিক, এখানেই সভা করতে আসছেন প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঝাড়খণ্ডে মৃত ফেরিওয়ালার দেহ নিয়ে মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। বেলডাঙার এক ফেরিওয়ালাকে ঝাড়খণ্ডে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা। এরপরই সামনে আসে বাংলায় কথা বলার শাস্তি হিসাবে যোগী রাজ্য উত্তরপ্রদেশে বাংলার সিঙ্গুরের শ্রমিককে খুন করা হয়েছে বলে অভিযোগ। কপাল জোরে প্রাণে বেঁচে গিয়েছেন তাঁর স্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন পড়ে গিয়েছে হুগলির সিঙ্গুর থানার দেওয়ানভেরি গ্রামে। তবে মৃত শ্রমিকের বাড়ি যান হরিপালের বিধায়ক করবী মান্না। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন তিনি।

এদিকে বৃহস্পতিবার বিহারে ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বাংলার শ্রমিক হওয়ার কারণেই মেরে ঝুলিয়ে দিয়েছে আলাউদ্দিনকে। আর শুক্রবার খবর আসে, মৃতের নাম শেখ সইদুল্লা। তাঁর বয়স ৩২ বছর। কিন্তু হুগলির সিঙ্গুর থানার দেওয়ানভেরির বাসিন্দার উপর মারাত্মক অত্যাচার করা হয়েছে। মৃত শ্রমিক দীর্ঘদিন ধরেই উত্তরপ্রদেশে থাকতেন। আর কাজ করতেন সোনার দোকানে। স্ত্রী–সন্তানও তাঁর সঙ্গে সেখানেই থাকতেন। কিন্তু এমন ঘটনা যে ঘটবে তা তাঁরা কল্পনাও করতে পারেননি।

অন্যদিকে এই ঘটনা নিয়ে রাজ্য–রাজনীতি এখন উত্তাল। কারণ বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে এখন তুমুল শোরগোল পড়ে গিয়েছে। কোনও সহানুভূতি দেখায়নি বিরোধী দল বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপিকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। কদিন আগে এসআইআর শুনানিতে ডাক পান সইদুল্লার স্ত্রী। তাই তিনি ফিরে এসেছিলেন গ্রামে। ১৯ তারিখ ফেরার কথা ছিল সইদুল্লার। তবে ফিরে আসার আগেই গ্রামে ফিরল ওই যুবকের কফিনবন্দি দেহ। উত্তরপ্রদেশে পিটিয়ে খুন করা হয়েছে সইদুল্লাকে বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌ডবল ইঞ্জিন রাজ্যে মানুষকে হেনস্থা করা হচ্ছে। এমন ঘটনা অত্যন্ত নিন্দার।’‌

এছাড়া মৃতের স্ত্রী আরমিনা বেগমের দাবি, বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে বেশ কিছুদিন ধরেই নানাভাবে হেনস্থা করা হচ্ছিল। এবার সুযোগ পেয়ে সইদুল্লাকে খুন করা হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌প্রতিনিয়ত বাংলার শ্রমিকদের উপর হামলা, অত্যাচার নামিয়ে নিয়ে আসা হচ্ছে। এখানে এসআইআরের নামে মানুষজনকে হেনস্থা করা হচ্ছে। আর ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে বাংলার মানুষ থেকে শ্রমিকের উপর অত্যাচার নামিয়ে আনা হচ্ছে। এসব বরদাস্ত করা হবে না।’‌ এই সিঙ্গুরেই এবার সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে এমন ঘটনায় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২