Loading live market data...
Loading active stocks...
Connecting...

নেই আধার ও ভোটার কার্ড, SIR আতঙ্কে মালদহে আত্মঘাতী ৫২ বছরের প্রৌঢ়

ঘটনাটি ঘটেছে, শনিবার ভোররাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুভোরট গ্রামে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ SIR শুরু হওয়ার পর থেকেই বাংলাজুড়ে আতঙ্ক পড়ে গিয়েছে। ২০০২ সালে ভোটার তালিকায় নাম না থাকলেই দেশ ছাড়তে হবে, এই ভয়েই ঘুম উড়েছে রাজ্যবাসীদের। দেশ ছাড়তে হবে ভয়ে কেউ জমানো টাকা তুলে নিয়েছেন। কেউ ভয়ে আত্মহত্যা করেছেন আবার কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। অর্থাৎ SIR আতঙ্কে এখনও পর্যন্ত বাংলায় অনেকেই মারা গিয়েছেন। যদিও ইতিমধ্যে SIR ফর্ম বিলি করা হয়েছে শেষ হয়েছে। তা পূরণ করে ওয়েবসাইটে আপলোডও করে দিয়েছেন বিএলও-রা। তাও আতঙ্ক কাটছে না। এবার এসআইআর আতঙ্কে আমগাছে ফাঁস লাগিয়ে আত্মঘাতী করলেন মালদার হরিশ্চন্দ্রপুরের এক ৫২ বছর বয়সী ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, শনিবার ভোররাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুভোরট গ্রামে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আবুল কালাম। তাঁর বাড়ি বালুভোরট গ্রামে। কিন্তু কর্মসূত্রে তিনি বহুবছর রাজস্থানের জয়পুরে ছিলেন। সেখানে একটি বিলাসবহুল হোটেলে কাজ করতেন। তাই তিনি বিয়ে করেননি, অবিবাহিত ছিলেন। গতবছরে বাড়িতে এসেছেন, আর রাজস্থানে ফেরেননি। এর মধ্যেই ভুয়ো ভোটার বাদ দিতে নির্বাচন কমিশন SIR এর ঘোষণা করেন। কিন্তু তাঁর কাছে নেই ভোটার কার্ড ও আধার কার্ড। অর্থাৎ ভারতীয় নাগরিক হওয়ার কোনও প্রমাণপত্র নেই। সেই কারণে তিনি SIR ফর্ম পূরণ করতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয়রা। এমনকী ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর বাবা ও মায়ের নামও ছিল না। তা নিয়েই আতঙ্কে ভুগছিলেন তিনি। কারণ SIR ফর্ম পূরণ না করলেই তাঁকে ডিটেনশন ক্যাম্প ও বাংলাদেশে চলে যেতে হবে। এমনটাই ভয় দেখাচ্ছিলেল এলাকার মানুষজন। সেই আতঙ্কেই শনিবার ভোরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর। এই মূহুর্তে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এই বিষয়ে একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকার বড় খেলা খেলছে। এর জন্যে ক্ষতি হচ্ছে। যিনি মারা গিয়েছেন তাঁরা ৪ ভাই ছিলেন। তিনি বাইরে থাকতেন। তাই তিনি আধার কার্ড তৈরি করতে পারেননি। তবে তাঁর ভাইদের সবার আধার ভোটার সব রয়েছে। SIR ফর্ম পূরণ করতে না পারায় তিনি আতঙ্কে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। আমরা তাঁকে অনেক সান্ত্বনা দিয়েছিলাম। আজ শুনি সে আমগাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এর জন্যে বিজেপি দায়ী।’

এদিকে SIR শুরু হতেই বিরোধী দলগুলি আওয়াজ উঠিয়েছেন। বাংলার মানুষের মৃত্যুর কারণে নির্বাচন কমিশনের উপর ক্ষোভ দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলেছেন অনেকে।

সীমান্ত শহর বনগাঁকে ‘গুন্ডা মুক্ত’ করার প্রতিশ্রুতি মন্ত্রী অশোক কীর্তনিয়ার

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌