ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বিএলএ ২ কর্মীর, চাঞ্চল্য মুর্শিদাবাদে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের এসআইআর হিয়ারিং নোটিসকে ঘিরে আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদের বড়ঞায়। ঘটনাককে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যক্তি জাহাঙ্গীর শেখ (৪২)। তিনি বড়ঞা ব্লকের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য এবং একইসঙ্গে বিএলএ-২ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের মুকামপাড়া এলাকায়।

জানা গিয়েছে, এসআইআর হিয়ারিং সংক্রান্ত নোটিস পাওয়ার পর থেকেই মানসিক চাপে ভুগছিলেন জাহাঙ্গীর। নোটিস আসার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। কয়েকদিন ধরেই তিনি উদ্বেগে ভুগছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা । বুধবার সকালে হঠাৎই তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে পাঁচকুচি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেও অবস্থার উন্নতি না হলে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ব্রেন স্ট্রোকের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ‘পরিবারের শেষ ভরসা ছিল সে-ই’, ফের চেন্নাইয়ে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের

পরিবারের অভিযোগ, এসআইআর সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপ ও মানসিক উদ্বেগই এই মৃত্যুর জন্য দায়ী। একদিকে নিজের এলাকায় বিএলএ-২ হিসেবে দায়িত্ব পালন অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে কাজ! এই উভয়দিক সামলাতে গিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে দাবি পরিবারের। তাঁদের আরও অভিযোগ, নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া এবং হিয়ারিংয়ের চাপেই জাহাঙ্গীর শেখের মৃত্যুর আসল কারণ। ঘটনায় এলাকায় শোকের ছায়া। মৃতের বাড়িতে যান বড়ঞার বিডিও গোবিন্দ দাস, বড়ঞা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দম দাস সহ একাধিক তৃণমূল নেতা। প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

রোজের ভাতের পাতে স্বাদ বদল! বানিয়ে নিন রেলওয়ে চিকেন কারি

বাড়ির রান্নায় রেস্তরাঁর স্বাদ পেতে চান? কয়েকটি উপকরণ দিয়ে বানান ‘সিক্রেট মশলা’

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ

হাত থেকে নুন পড়ে যাওয়া কি সংসারে অশান্তির ইঙ্গিত?

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

‘ভারতের উপরে ভরসা করছে বিশ্ব’, সেমিকন ইন্ডিয়ার মঞ্চে বার্তা মোদির

রশিদ খানদের ডিনারে গিয়ে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলেছেন ঈশান, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

সরকারি অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

‘আগে নিজের চরকায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা