‘পরিবারের শেষ ভরসা ছিল সে-ই’, ফের চেন্নাইয়ে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভিন রাজ্যে রহস্যজনক মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker)। তামিলনাড়ুর চেন্নাইয়ে স্টেশন সংলগ্ন জঙ্গল এলাকা থেকে উদ্ধার হয়েছে মালদা জেলার বাসিন্দা আলমগীর আলমের (২৯) ক্ষতবিক্ষত দেহ। টানা ৮ দিন নিখোঁজ থাকার পর বুধবার (২১ জানুয়ারি) তাঁর দেহ উদ্ধারের খবরে শোকস্তব্ধ পরিবার এবং এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মৃত আলমগীরের বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ বাজার এলাকায়।

পরিবারের অভিযোগ, আলমগীরকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। ঠিক কী কারণে এবং কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আলমগীর চেন্নাইয়ে এক ঠিকাদারের অধীনে কাজ করতেন। কয়েকদিন আগে অন্য একটি কাজের সূত্রে তাঁর হায়দরাবাদ যাওয়ার কথা ছিল। ট্রেনে ওঠার আগে স্ত্রী হাবানুর খাতুনের সঙ্গে তাঁর শেষবার ফোনে কথা হয়। তারপর থেকেই ফোন বন্ধ হয়ে যায় এবং পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে তাঁর সহকর্মীরাই স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন।

আরও পড়ুন: বজবজে মাঝ মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি বার্জ, উদ্ধার ওপার বাংলার ১২ জন

৮ দিন পর যে স্টেশন থেকে আলমগীরের হায়দরাবাদগামী ট্রেন ধরার কথা ছিল। সেই স্টেশনের কাছাকছি রেললাইনের ধারের জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। দেহের অবস্থা দেখে মৃত্যুর কারণ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। আলমগীরের স্ত্রী হাবানুর খাতুন কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, “আমার দুই সন্তান। একমাত্র ওই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। সব শেষ হয়ে গেল। “

এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। জেলা বিজেপি সম্পাদক রূপেশ আগরওয়ালের অভিযোগ, বেকারত্বের কারণেই বাংলার শ্রমিকরা ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে তৃণমূল ব্লক আইএনটিটিইউসি সভাপতি সাহেব দাসের দাবি, ১০০ দিনের কাজ বন্ধ করে কেন্দ্রীয় সরকারই বাংলার মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। উল্লেখ্য, এর আগের দিনই অন্ধ্রপ্রদেশে আরেক পরিযায়ী শ্রমিক মঞ্জুর আলম লস্করকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। একের পর এক ঘটনায় পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর, ৫ রাশির জাতকদের জীবনে বইবে অর্থের জোয়ার!

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের