রমজান মাসে অস্বাভাবিক ফলের দাম, সিউড়িতে বাজারে হানা ডিএসপি ডিইবি’র

Share:

নিজস্ব প্রতিনিধি সিউড়ি: রমজান মাস শুরু হতেই অস্বাভাবিক হারে বেড়েছে খোলা বাজারে ফলের দাম। সেই দাম বাড়ার কারণ খতিয়ে দেখতে রবিবার সকালে সিউড়ি বাস স্ট্যান্ডের (Siuri Bus Stand) ফলের দোকান ও আড়তে হঠাৎ হানা ডিএসপি ডিইবি’র (DSP DIB)। ফলের দাম কত, আড়তে কত দামে বিক্রি হচ্ছে তার তথ্য নেন তাঁরা৷ পুলিশের সঙ্গে এই পরিদর্শনে সঙ্গী হয় এগ্রিকালচার মার্কেটিং দফতরও। আগামীতেও এই হানা চলবে বলে দাবি পুলিশের। জানা গেছে রমজান মাস শুধু হতেই আপেল কলা আঙ্গুর থেকে শুরু করে সমস্ত ফলে আড়তদাররা দাম বাড়িয়ে দিয়েছে।

এর দরুন খোলা বাজারেও আঙ্গুর আপেল সহ শশা , শাক আলু সব কিছু দাম বেড়ে গিয়েছে। আড়তদাররা দাম কম নিলে তবেই খোলা বাজারে দাম কমবে। এদিন এই অভিযানে অনেক দোকানদার ফল কেনার পাকা রশিদ দেখাতে পারেনি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযান লাগাতার চলবে। এরপর আড়তদারদের ঘরেও অভিযান চালানো হবে।

প্রকৃত দাম সেখানে বেড়েছে নাকি খোলা বাজারে ফল বিক্রেতারা ফাটকা রোজগারের জন্য দাম বাড়িয়েছে তা যাচাই করছে পুলিশ। সমস্ত দিক দিয়ে দেখে ফলের দাম যাতে না বাড়ে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশ ও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। সর্বত্র নজরদারি লাগাতার চলবে। উদ্দেশ্য একটাই রমজান মাসে মানুষ যেন ন্যায্য দামি ফলমূল কিনতে পারে।তবে শুধু ফলের বাজার নয়, এর পাশাপাশিই শাক সবজির বাজারেও পুলিশের নজরদারি আগামী দিন চলবে বলে জানা গিয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা