বিতর্কিত স্মিতা পাণ্ডে এবার ইলেকশন অফিসার, রোল অবজার্ভারদের জেলাশাসক করল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে আবার নির্বাচন কমিশন যে কাজ করল তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন একের পর এক প্রশাসনে বদলি করতে শুরু করেছে। যা নিয়ে রাজ্য এবং নির্বাচন কমিশনের সংঘাত চরমে উঠেছে। কলকাতা পুলিশের কমিশনার, ডিজি, এডিজি, মুখ্যসচিব থেকে শুরু করে ১২টি জেলার পুলিশ সুপারদের রদবদল করেছে নির্বাচন কমিশন। নির্ঘণ্ট ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে একের পর এক রদবদল করা হয়েছিল। পুলিশ কমিশনারেটগুলির কমিশনারদের বদলি করা হয়েছিল। আজ পাঁচটি জেলার ডিআইজি পদের রদবদল করে নির্বাচন কমিশন। এবার এসআইআরের রোল অবজার্ভার হিসাবে কাজ যাঁরা করেছিলেন, তাঁদেরকেই এবার জেলাশাসক ও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের দায়িত্ব দিল নির্বাচন কমিশন।

এদিকে এই ঘটনা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ সিইও দফতরে কাজ করা এক অফিসারকেও জেলাশাসকের দায়িত্ব দিল নির্বাচন কমিশন। আর অর্জুন, স্মিতা পাণ্ডে এবং রণধীর কুমার—এই তিন আইএএস এসআইআরের রোল অবজার্ভার হিসেবে কাজ করেছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের তৎকালীন জেলাশাসক স্মিতা পাণ্ডের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম গণনা নিয়ে অভিযোগ তুলেছিলেন। তিনি বাংলায় এসআইআর রোল অবজার্ভার হিসেবে কাজ করলেও তাঁকে এবার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের দায়িত্ব দিল নির্বাচন কমিশন।

অন্যদিকে জেলাজুড়ে পুলিশকর্তাদের রদবদল করার পরও আবার জেলাশাসকদের পদে বড় রদবদল করে নির্বাচন কমিশন। মোট ১৩ জন জেলাশাসককে সরানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা–সহ কলকাতার উত্তর ও দক্ষিণ অংশও আছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এই বদলি অবিলম্বে কার্যকর করতে হবে এবং ১৯ মার্চ ২০২৬ বিকেল ৩টের মধ্যে যোগদানের রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। যাঁদের সরানো হয়েছে, তাঁদের নির্বাচনী কাজে ব্যবহার করা যাবে না নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত।

তাছাড়া এভাবে একের পর এক রদবদল নিয়ে সুর সপ্তমে তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার সময় নির্বাচন কমিশনকে তোপ দাগেন তিনি। বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠকে বসছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। বুধবার দুপুর থেকে শুরু হওয়া এই বৈঠকে আছেন স্পেশাল অবজার্ভার এনকে মিশ্র, রাজ্যের ডিজিপি, এডিজি (আইনশৃঙ্খলা), এডিজি (লিগ্যাল), কলকাতার পুলিশ কমিশনার, আইজি সিআরপিএফ এবং স্টেট সিএপিএফ কো–অর্ডিনেটর, রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল–সহ ওই দফতরের উচ্চপদস্থ কর্তারা। 

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ