বৃদ্ধাশ্রমে বৃদ্ধ-বৃদ্ধাদের মাঝে ছেলের জন্মদিন পালন করলেন স্বাস্থ্য বিভাগের কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: একমাত্র ছেলের জন্মদিন পালন বৃদ্ধাশ্রমে । নদিয়ার আসাননগরের বাসিন্দা পেশায় স্বাস্থ্য বিভাগের কর্মী নিপ্পন বিশ্বাস(Nippon Biswas) তার একমাত্র ছেলে স্বপ্নীল -এর জন্মদিন পালন করল আসাননগরের শহীদ বসন্ত বিশ্বাস বৃদ্ধাশ্রমে(Old Age Home) ।যেখানে ছেলেমেয়েদের জন্মদিন পালন হয় ধুমধাম করে প্রায় প্রতিটি বাড়িতেই সেই অনুষ্ঠানে পরিবারের সদস্য প্রতিবেশীরা আমন্ত্রিত হন সেখানে স্বাস্থ্যবিভাগের কর্মী নিপ্পন বিশ্বাসের ছেলের জন্মদিন ধুমধাম না করে বসন্ত বিশ্বাস বৃদ্ধাশ্রমে পালিত হল । এক অভিনব ঘটনার সাক্ষী রইলেন সকলে।

কারণ হিসেবে নিপ্পন বাবু বলেন বৃদ্ধাশ্রমে বৃদ্ধ-বৃদ্ধারা আছেন তাদের পরিবারের সদস্যরা কেউ খোঁজ খবর নেয় না। তাদেরো ছেলে ,মেয়ে, বৌমা নাতি-নাতনি আছে ভাগ্যের পরিহাসে সব থেকেও আজ নেই তাদের। তাই তাদের পরিবারের একজন হয়ে কিছুটা হলেও তাদের মনের ব্যথা, মনের যন্ত্রণা ভোলানোর চেষ্টা মাত্র । পাশাপাশি তিনি আরো বলেন এদের এমন অবস্থা দেখে মনের মধ্যে যন্ত্রণা হয় কারণ এরাও এক একটি পরিবারের সদস্য । তাইতো ছেলের জন্মদিনের মধ্যে দিয়ে সমাজকে বার্তা দিতে চাই এদের মত অবস্থা যেন আর কারো কোনদিন না হয় । যত কষ্টই হোক সবাই পরিবারের সাথে থাকুক, একসাথে থাকুক । বৃদ্ধাশ্রম নামক নামটা মানুষের মন থেকে মুছে যাক ।

বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধারা এক বছরে ছোট্ট নাতিকে কাছে পেয়ে আদর করলেন , চুম্বন করলেন ধান দুর্বা দিয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন । এহেন আনন্দের মুহূর্তের ছবি ফ্রেম বন্দী হল । তাদের করুণ দৃষ্টিতে চশমার চোখের কোল দিয়ে অশ্রু ঝরতে লাগলো, আর বিড়বিড় করে বলতে শোনা যায় আমাদের একদিন ছেলে মেয়ে বৌমা নাতি-নাতনী ছিল তাদেরকে নিয়ে সুখে আনন্দে দিন কেটেছে । তাদের জন্মদিনেও একসাথে রান্নাকরা ,কেক কাটা খাওয়া দাওয়া সব হয়েছে । সেদিনের কথা ভেবে ভেবে বৃদ্ধ বৃদ্ধাদের চোখের কোণে অশ্রু ঝরলো । হায়রে সমাজ, হায়রে বিধাতা ,যারা আজ বাবা মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে দিয়েছো তারাও অপেক্ষা কর এই দিনটার জন্য ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২