শান্তিনিকেতনের সোনাঝুরিতে দোল উৎসব বন্ধ করার আবেদন ব্যবসায়ীদের

Share:

নিজস্ব প্রতিনিধি শান্তিনিকেতন: বিশ্বভারতীর পর শান্তিনিকেতনের সোনাঝুরিতেও দোল উৎসব বন্ধ করার আবেদন ব্যবসায়ীদের।বসন্ত উৎসব ও দোলের দিন শান্তিনিকেতনের সোনাঝুরি হাট(Sonajhuri Hut) সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন হাটের ব্যবসায়ীরা।ব্যবসায়ীদের দাবি, বসন্ত উৎসবের দিন শান্তিনিকেতনে (Shantinikatan)পর্যটকদের ব্যাপক ভিড় হয়। সেদিন যদি সোনাঝুরি হাট খোলা থাকলে ভিড় আরও বাড়বে। পাশাপাশি অনেক পর্যটক আবির ও বিভিন্ন রঙে মেতে ওঠেন।যার ফলে সোনাঝুরির সংরক্ষিত প্রাকৃতিক পরিবেশের নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

এর আগেও পরিবেশ কর্মী সুভাষ দত্ত এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই প্রেক্ষিতেই তড়িঘড়ি বৈঠক করে সোনাঝুরি হাটের ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেন, আগামী ৩ ও ৪ মার্চ দুই দিনই হাট সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে।এই সিদ্ধান্তের কথা জানিয়ে ব্যবসায়ীরা বোলপুর বনদপ্তরে লিখিতভাবে আবেদন জমা দিয়েছেন। তাঁদের অনুরোধ, ওই দিনগুলিতে বন দফতর যেন পর্যটক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। প্রাকৃতিক পরিবেশ রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাটের ব্যবসায়ীরা। এদিকে, বিশ্বভারতীর দরজা বন্ধ থাকায় গত কয়েক বছর ধরে পর্যটকরা সোনাঝুরির জঙ্গলে গিয়ে রং খেলছেন।

হুজুগের রঙে বাংলার ঐতিহ্য সংস্কৃতির রঙিন নাকি কালিমালিপ্ত তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ।গাছের গায়ে রং মাখিয়ে রংয়ের জল দিয়ে জঙ্গল রঙিন করে পরিবেশের ক্ষতি করা হচ্ছে। পরিবেশবিদদের মতে প্রকৃতি এমনিই রঙিন। মানুষের কৃত্রিম রঙে তাঁকে রাঙানো দরকার নেই। তার জন্যই এবার দোলের দিন সোনাঝুরি জঙ্গলে কোন রং খেলা চলবে না। এতে বোন আইন লঙ্ঘিত হয়। তাই এবারও দুদিন বন্ধ থাকবে সোনাঝুরির হাট।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা