বাবা ইঞ্জিনিয়ার, ছেলে বাইক চোর! সোনারপুরে গ্রেফতার ২ স্কুল পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: দামি স্টাইলিশ বাইক চালিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার স্বপ্ন দেখেছিল দুই পড়ুয়া। ভিডিও বানানোর শখ পূরণ করতে গিয়ে সোনারপুরের দুই স্কুল পড়ুয়া জড়িয়ে পড়ল বাইক চুরির ঘটনায়। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল দু’জনেই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ১৯ এপ্রিল। নরেন্দ্রপুরের বাসিন্দা সুরেশ কয়াল বারুইপুরের টংতলা হ্যাপি ভ্যালি পার্ক এলাকায় তাঁর নতুন Yamaha R15 বাইক নিয়ে ভিডিও শুট করছিলেন। সেই সময় বাইকটি চালু অবস্থায় ছিল। অভিযোগ, বাইকটি কাছ থেকে দেখার অজুহাতে দুই কিশোর আচমকাই সেটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। চুরি যাওয়া বাইকটির বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে জানা গিয়েছে। ঘটনার পর বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন বাইকের মালিক। তদন্তে নেমে পুলিশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও থেকে অভিযুক্তদের পরিচয় জানতে পারে। এরপর শনিবার সোনারপুর এলাকা থেকে দুই পড়ুয়াকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া বাইকটি।

আরও পড়ুন: ইবোলা আতঙ্কে সতর্ক ভারত, তিন দেশে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজনের বয়স ১৮ বছর। সে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং তার বাবা পেশায় ইঞ্জিনিয়ার। অন্যদিকে, অপর অভিযুক্তের বয়স মাত্র ১৪ বছর। সে অষ্টম শ্রেণির ছাত্র। নাবালক হওয়ায় তার পরিচয় গোপন রাখা হয়েছে। তার বাবা পেশায় পুরোহিত বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সোশ্যাল মিডিয়ায় দামি ও স্টাইলিশ বাইকের ভিডিও দেখে প্রভাবিত হয়েছিল ওই দুই পড়ুয়া। নিজেরাও সেই ধরনের ভিডিও বানানোর ইচ্ছে থেকেই তারা এই চুরির পরিকল্পনা করে। রবিবার ১৮ বছরের যুবককে বারুইপুর আদালতে তোলা হবে, অন্যদিকে নাবালক অভিযুক্তকে পাঠানো হবে জুভেনাইল কোর্টে।

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

ইবোলা আতঙ্কে সতর্ক ভারত, তিন দেশে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

ভালবাসার স্বীকৃতি! পরিবারের সম্মতি নিয়েই বিয়ে করলেন সমকামী যুগল

আইসিইউ-তে বিক্রম চ্যাটার্জির মা, চরম উদ্বেগে অভিনেতা

ঘটে গেল আজব কাণ্ড! ওষুধের বদলে আস্ত Airpod খেয়ে ফেললেন তরুণী

লঞ্চের আগেই গুগল পিক্সেল ১১ স্মার্টফোন নিয়ে বড় জল্পনা, প্রকাশ্যে এল ‘বিশেষ ফিচার’

Falta Repoll 2026 Result LIVE: প্রথম রাউন্ডেই ৯ হাজার ভোটে এগিয়ে বিজেপি

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

IPL-এ অভিষেকের পর ছেলে অর্জুনকে নিয়ে বাবা শচিনের আবেগঘন পোস্ট ভাইরাল

খুব শিগগিরই প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে আসছে Motorola, কোন ফিচার থাকছে?

গরমে পাহাড় ডাকছে? শিমলা-মানালি নয়, জোহর ভ্যালি থেকে ঘুরে আসুন