একই পরিবারের তিন ভাই ভোটার তালিকা থেকে ‘ডিলিট’, উদ্বেগে সোনারপুরের পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মিলনপল্লি এলাকায়। একই পরিবারের বাবা-মায়ের নাম ভোটার তালিকায় থাকলেও রহস্যজনকভাবে বাদ পড়েছে তিন ছেলের নাম। এই ঘটনায় দিশেহারা সোনারপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওই পরিবার। সামনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার আগে আদৌ ভোটাধিকার বজায় থাকবে কি না, তা নিয়ে গভীর অনিশ্চয়তায় ভুগছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিলনপল্লির বাসিন্দা রাজকুমার সাউ ও তাঁর স্ত্রী মঞ্জু সাউয়ের নাম চূড়ান্ত ভোটার তালিকায় বৈধভাবে রয়েছে। কিন্তু তাঁদের তিন সন্তান রজত সাউ, মণীশ সাউ এবং শুভম সাউয়ের নাম কোনও ব্যাখ্যা ছাড়াই তালিকা থেকে বাদ পড়েছে। বহু বছর ধরে ওই এলাকাতেই বসবাস করছে সাউ পরিবার। ফলে দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও কেন এই তিন ভাইয়ের নাম ‘ডিলিট’ করা হল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: দিঘা যাওয়ার নতুন ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন চালু সাঁতরাগাছি থেকে, জেনে নিন সময়সূচি

তিন ভাইয়ের মধ্যে কেউ ব্যবসার সঙ্গে যুক্ত, আবার কেউ বেসরকারি সংস্থায় কর্মরত। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় এখন সংশোধনের জন্য সরকারি দপ্তরে দপ্তরে ঘুরতে হবে। এই আশঙ্কায় তাঁরা মানসিক চাপে রয়েছেন। দ্রুত কীভাবে সমস্যার সমাধান হবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে পরিবারের সদস্যদের।

পরিবারের দাবি, বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ার সময় নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত প্রয়োজনীয় নথি যথাযথভাবে জমা দেওয়া হয়েছিল। তবুও এমন সিদ্ধান্তে তাঁরা হতবাক। এই প্রসঙ্গে রজত সাউ বলেন, “আমরা নিয়ম মেনেই সব কাগজপত্র জমা দিয়েছি। আমাদের বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকাতেও ছিল। তার পরেও কেন আমাদের তিন ভাইয়ের নাম বাদ গেল, তার কোনও যুক্তিসংগত ব্যাখ্যা পাচ্ছি না।”

সাপ নয়, ঘরের পাশে ঘাপটি মেরে থাকা এই প্রাণির বিষের লিটার ১০০ কোটি

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

সন্ধ্যেতে চায়ের সঙ্গে চাই নতুন কিছু? বানিয়ে ফেলুন কাঁচকলা-শ্যামা চালের টিক্কি

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গি রুখতে আসানসোলে বিশেষ অভিযান, নজরদারিতে নামল ‘সিটি ওয়াচ কার’

লাউ-মুগ ডালের যুগলবন্দি! বানিয়ে নিন ওড়িশার ঐতিহ্যবাহী ‘লাউ ডালমা’

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’

ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না