দিঘা যাওয়ার নতুন ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন চালু সাঁতরাগাছি থেকে, জেনে নিন সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধি: রেলযাত্রীদের জন্য নিয়ে এল বড় সুখবর দক্ষিণ-পূর্ব রেল। দিঘাগামী যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে এবার চালু হচ্ছে দু’জোড়া নতুন ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন। এতদিন স্পেশাল এক্সপ্রেস হিসেবে চলা সাঁতরাগাছি-দিঘা রুটের দুটি ট্রেনকে স্থায়ীভাবে ফাস্ট প্যাসেঞ্জার পরিষেবায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিন-পূর্ব রেল। এর ফলে নিয়মিত যাত্রীদের পাশাপাশি পর্যটকদেরও বড়সড় সুবিধা মিলবে বলে মনে করা হচ্ছে। 

রেলের তরফে জানানো হয়েছে, ০২৮৪৭/৪৮ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল এক্সপ্রেসের পরিবর্তে এবার চলবে ৫৮০২৫/২৬ সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার। একইভাবে ০২৮৯৭/৯৮ স্পেশাল এক্সপ্রেসের জায়গায় চালু হচ্ছে ৫৮০২৯/৩০ নম্বর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন। স্পেশাল পরিষেবার বদলে নির্দিষ্ট সময়সূচিতে নিয়মিত ট্রেন চলায় যাত্রীদের আগেভাগে যাত্রা পরিকল্পনা করা অনেকটাই সহজ হবে।

আরও পড়ুন: ঢোলাহাটে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, দোলের আগেই শোকের ছায়া পরিবারে

৫৮০২৫ সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার প্রতি শনিবার সকাল ৯টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে দুপুর ১২টা ৪৫ মিনিটে দিঘা পৌঁছাবে। উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক ও কাঁথি-এই গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে স্টপেজ থাকায় বিভিন্ন জেলার যাত্রীরা উপকৃত হবেন। ফিরতি পথে ৫৮০২৬ নম্বর ট্রেনটি শনিবার দুপুর ১টা ১০ মিনিটে দিঘা ছেড়ে বিকাল ৪টা ৫০ মিনিটে সাঁতরাগাছি পৌঁছাবে।

এছাড়া প্রতি রবিবার ৫৮০২৯ নম্বর ট্রেন সকাল ৮টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে রওনা দিয়ে ১১টা ৫৫ মিনিটে দিঘা পৌঁছাবে। একই দিনে ৫৮০৩০ নম্বর ট্রেনটি দুপুর ১টা ১০ মিনিটে দিঘা ছেড়ে বিকাল ৪টা ৫৫ মিনিটে সাঁতরাগাছি ফিরবে। সপ্তাহান্তে পর্যটকদের বাড়তি ভিড় সামলাতে এই পরিষেবা কার্যকর ভূমিকা নেবে বলেই মনে করছেন রেল আধিকারিকরা।

পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেল প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দিঘা ইউনিটের সহ-সভাপতি সাগর পন্ডার মতে, ফাস্ট প্যাসেঞ্জার হিসেবে ট্রেন চলায় পরিষেবা আরও নির্ভরযোগ্য হবে। তবে ভবিষ্যতে প্রতিদিন এই ট্রেন চালু হলে নিত্যযাত্রীদের সুবিধা আরও বাড়বে বলেও তিনি মত প্রকাশ করেছেন।

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

সপ্তাহ জুড়ে ১৮ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১