চোখের নিমেষে আস্ত মুরগি কুমিরের পেটে , পাথরপ্রতিমার চড়ে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কুমির গিলে খাচ্ছে আস্ত এক মুরগিকে। পাথরপ্রতিমার জগদ্দলে এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। ভিডিওতে দেখা যাচ্ছে কুমিরটি  নদীর একেবারে পাড়ের কাছে চলে এসেছে। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরেই নদীর বিভিন্ন ঘাটে কুমিরটিকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। খাবারের সন্ধানে সেটি মাঝেমধ্যেই নদীর পাড়ের খুব কাছাকাছি চলে আসছে বলেও জানান তাঁরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নদীর ধারে থাকা একটি মুরগিকে আচমকা আক্রমণ করে কুমিরটি জলের মধ্যে টেনে নিয়ে যায়। এরপর মাথা উঁচু করে শিকারটিকে খেতে দেখা যায় তাকে। সেই দৃশ্য দেখতে নদীর পাড়ে অনেক মানুষ জড়ো হয়েছিলেন বলেও জানা গিয়েছে। এই ঘটনার পর থেকেই এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে স্থানীয় মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন। জীবিকার তাগিদে নদীতে নামতে হলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

শুধু পুরুষ মৎস্যজীবীরাই নন, নদীতে কাঁকড়া বা ছোট মাছ ধরতে যাওয়া মহিলারাও আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকেই নদীর ধারে যেতে সাহস পাচ্ছেন না। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। এরপর বনদফতরের কর্মীরা এলাকায় নজরদারি শুরু করেছেন এবং কুমিরটির গতিবিধির উপর নজর রাখছেন। স্থানীয়দের মতে, সুন্দরবন সংলগ্ন এলাকায় কুমিরের উপস্থিতি অস্বাভাবিক নয়। তবে খাদ্যের অভাব বা পরিবেশগত কারণে কখনও কখনও তারা লোকালয়ে চলে আসে। ফলে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কুমিরটি কবে ধরা পড়বে, তা নিয়েই এখন এলাকায় জোর আলোচনা চলছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি