পঙ্গুত্বকে হাতিয়ার! নকল পায়ের আড়ালেই চলছে মাদক কারবার, পুলিশের জালে ২ পাচারকারী

মঙ্গলবার (২৪ মার্চ) গভীর রাতে বারুইপুরের কৃষ্ণমোহন বাইপাসের ধারে তল্লাশি চালিয়ে বিরাট হেরোইন পাচারের পর্দা ফাঁস করল বারুইপুর থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নকল পায়ের আড়ালেই চলছে মাদক কারবার। মঙ্গলবার (২৪ মার্চ) গভীর রাতে বারুইপুরের কৃষ্ণমোহন বাইপাসের ধারে তল্লাশি চালিয়ে বিরাট হেরোইন পাচারের পর্দা ফাঁস করল বারুইপুর থানার পুলিশ। এবং এই কারবারের সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, গতকাল তল্লাশি চালানোর সময় এই বাইককে দ্রুত গতিতে চালাতে দেখেই সন্দেহ হয় পুলিশের। গাড়িটি চালা চ্ছিলেন আমিনুল গাজী। পেছনে বসেছিলেন মাসুদ আলী। যাঁর ডান পা নেই, তার জায়গায় নকল পা লাগানো রয়েছে। সন্দেহ হতেই বাইকটা থামায় পুলিশ। এরপরেই শুরু হয় অভিনয় মাসুদের।

যদিও পুলিশের কাছে আগেই খবর ছিল, এই বাইকে লুকিয়ে রয়েছে মাদক। সেইমতো বারুইপুর থানার বিশেষ টিম আর SOG টিম মিলে বাইকটাকে ধরার জন্যে কৃষ্ণমোহন বাইপাসের ধারে অপেক্ষা করছিল। এরপর বাইকটি বারুইপুর মোড়ে পৌঁছতেই পুলিশ তাঁদের থামিয়ে দেয়। তবে পুলিশের চিৎকারে আমিনুল প্রথমে পালাতে চায়। কিন্তু তখনই চারিদিক থেকে পুলিশ তাঁদের ঘিরে ফেলে। এরপরে তাঁদের উপর তল্লাশি চালাতেই ঝুড়ি থেকে বিড়াল বেরিয়ে আসে। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। তল্লাশিতে প্রায় ১ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাসুদ আলির ডান পা একটা দুর্ঘটনায় বাদ গিয়েছে, সে নকল পা ব্যবহার করত। আর এই নকল পা-ই তাঁর অপরাধের ঢাল ছিল। কারণ তাঁকে দেখে কারও বোঝার উপায় ছিল না যে, তিনি কোনও অপরাধ করতে পারেন বা পঙ্গু মানুষটা মাদক পাচার করতে পারেন! তবে পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, মাসুদ আর আমিনুল শুধুমাত্র ডেলিভারি ম্যান ছিলেন। এদের পেছনে আরও বড় চক্র রয়েছে। মাসুদ তাঁর পঙ্গুত্বকে কাজে লাগিয়ে পুলিশের চোখ এড়িয়ে এই মাদক পাচার ব্যবসা চালাচ্ছিল। তবে পুলিশ এখন বিস্তারিত তদন্ত করছে, এই হেরোইন কোথা থেকে আসত, কারা এর মাথা, সবটাই জানার চেষ্টা করছে। কিন্তু এর পেছনে যে অন্ধকার জগত আছে, তা এখনও জানতে পারেনি পুলিশ। তবে ধৃত দু’জনকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে।

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন