চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

বর্তমানে মৌসুমি অক্ষরেখা উত্তর-পূর্ব আরব সাগরের নিম্নচাপ এলাকার কেন্দ্র, দিসা, জয়পুর, আগ্রা, লখনউ, গয়া, সাগরদ্বীপ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যজুড়ে ফের প্যাচপ্যাচে গরম। সকালে ছাতা ছাড়া এক মুহূর্ত বাইরে বেরোনোর কথা ভাবাই যাচ্ছে না। প্রখর রোদে রীতিমতো নাভিশ্বাস উঠছে রাজ্যবাসীর। তবে দেশের একাধিক রাজ্যে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। তবে আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ভোল বদলাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া। তাহলে কী বিশ্বকর্মা পুজোয় বৃষ্টিতে ভাসবে কলকাতা? হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুসারে, উত্তর-পশ্চিম গুজরাত, রাজস্থান ও মধ্যপ্রদেশের ওপর সৃষ্ট একটি নিম্নচাপ এবং বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া হতে পারে। বর্তমানে মৌসুমি অক্ষরেখা উত্তর-পূর্ব আরব সাগরের নিম্নচাপ এলাকার কেন্দ্র, দিসা, জয়পুর, আগ্রা, লখনউ, গয়া, সাগরদ্বীপ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতায় আরও একটি অক্ষরেখা রয়েছে। যার ফলে ১৭ থেকে ১৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলায় এক-দুই জায়গায় বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুরদুয়ারের দুই-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ সেপ্টেম্বর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২০ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
পাশাপাশি এই সাত জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ২১ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেও  হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ ও ২৪ সেপ্তেম্বরেও উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা