চেন্নাই এক্সপ্রেস, চাকীলা, মনোহারী, চকলেট মস্তি হাণ্ডি, চকলেট ম্যাংগো রসগোল্লা, বহুরূপী জলভরা ভাইফোঁটার বাজার কাঁপাচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া ও হুগলি:চেন্নাই এক্সপ্রেস, চাকীলা মিষ্টি ভাইফোঁটার বাজার কাঁপাচ্ছে নদিয়ার শান্তিপুরে। ভাইফোঁটার আগের দিনই শনিবার লম্বা লাইন মিষ্টির দোকানে। রবিবার ভাই ফোঁটা। তার আগে নদিয়ার শান্তিপুরে(Shantipur) মিষ্টির দোকানে লম্বা লাইন। শান্তিপুরে এবার চেন্নাই এক্সপ্রেস, চাকীলা, চকোলেট মিষ্টি কিনতে শনিবার থেকেই দোকানে ভিড় বোনেদের। তবে সাধ্যের মধ্যেই ইচ্ছেপূরণ করার উদ্যোগ নিয়েছেন মিষ্টি ব্যাবসায়ীরা।

শান্তিপুরের সুপ্রসিদ্ধ মিষ্টান্ন ব্যাবসায়ী দিলীপ কুন্ডুর(Dilip Kundu) মিষ্টির দোকানে এখন লম্বা লাইন চেন্নাই এক্সপ্রেস মিষ্টি এবং চাকীলা মিষ্টি কিনতে। তবে ব্যাবসায়ীরা জানাচ্ছেন এ বছর প্রায় ৫০ রকমের মিষ্টি তৈরী করেছেন তিনি। তাই শান্তিপুরের অনেক ভাই এর পাতেই থাকবে তার দোকানের মিষ্টি। তবে মিষ্টি তৈরির প্রধান কারিকর জানচ্ছেন রীতিমতো রিসার্চ করে নতুনত্ব মিষ্টি তৈরী করা হয়েছে। তাই এবারের ভাই ফোঁটার বাজারে তাঁদের তৈরী মিষ্টি অনেকটাই মানুষ কিনবেন বলে জানিয়েছেন। যদিও ক্রেতারা জানাচ্ছেন ভাইয়ের মঙ্গলর্থে এবার ফোঁটা দিয়ে তাঁদের নতুনত্ব মিষ্টি তারা ভাইকে খাওয়াবেন।

তাই চেটেপুটে মিষ্টি খেতে এবার ভাইদের পাতে মিষ্টি পড়ার এখন শুধু অপেক্ষা। তার কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে, হুগলি জেলার চন্দননগরে(Chandannagar) প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার বাবা পঞ্চানন। এক ঐতিহ্যবাহী নাম। ভাইফোঁটার(BhaiFota) প্রাক্কালে বিভিন্ন মিষ্টির সম্ভার নিয়ে হাজির প্রতিবারের মতো এবারও। এবারের মূল যে প্রসিদ্ধ মিষ্টি চকলেট মনোহারী, চকলেট মস্তি হাণ্ডি, চকলেট ম্যাংগো রসগোল্লা, বহুরূপী জলভরা, তাজার খাজা, মিষ্টি সুখের মন ভরা রসগোল্লা, ক্ষীর কদম চকলেট সন্দেশ, আইসক্রিম সন্দেশ, এছাড়া ৩০০ রকমের সন্দেশ ও রসগোল্লা এই দোকান থেকে পাওয়া যাচ্ছে।

আর একটা বিশেষ আকর্ষণ নলেন গুড়ের সন্দেশ রসগোল্লা এবং জলভরা পাওয়া যাচ্ছে। ক্রেতাদের সাধ্যমত দামের মধ্যে এই সকল মিষ্টান্ন দ্রব্য ধার্য করা হয়েছে। ১০টাকা থেকে শুরু ২০০টাকা পর্যন্ত দামের মিষ্টি রয়েছে এখানে। মানুষ আসছে ভাইদের জন্য ভাইফোঁটার মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে। সবাই খুশি সাধ্যের মধ্যে মিষ্টি পেয়ে এবং বাবা পঞ্চানন যিনি কর্ণধার তিনিও খুশি ক্রেতাদের সাধ্যের মধ্যে তাদের পছন্দমত সন্দেশ মিষ্টি দিতে পেরে। গুণগতমানের দিক থেকে এক নম্বর সেটাও বলতে ভুললেন না।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২