দিঘা সমুদ্রে হঠাৎ খারাপ স্পিডবোট, কীভাবে শেষ রক্ষা হল ৮ পর্যটকের?

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল ৮ পর্যটক। রবিবার দিঘা সমুদ্র থেকে ৮ জন পর্যটকের প্রাণ বাঁচিয়েছেন নুলিয়ারা।

জানা গিয়েছে, ছুটির দিন রবিবারে নদিয়ার ৮ জন পর্যটক দিঘার সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন। তার পর ঠিক করেন স্পিড বোটে চড়বে তাঁরা। যেমন ভাবা তেমন কাজ স্পিড বোটে করে তাঁরা সমুদ্রের বেশ কিছুটা দূরে চলে যান। সেই সময় হঠাৎ লক্ষ্য করে স্পিড বোটে যান্ত্রিক সমস্যা শুরু হয়েছে। ওই স্পিড বোটে থাকা পর্যটকরা আতঙ্কে চিৎকার করতে শুরু করে। ওই অবস্থা থেকেই নুলিয়ারা সেখানে পৌঁছে যায়। আর তড়ি ঘড়ি পর্যটকদের উদ্ধার করে আনে।

দিঘা সমুদ্রে সাধারণত শনি ও রবিবারই ভিড় লক্ষ্য করা যায়। তাই বেশির ভাগ দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা এদিন থাকে। দিনে দিনে দিঘার দুর্ঘটনার সংখ্যা বাড়ার কারণে চিন্তা পড়ে গিয়েছে সেখানকার ব্যবসায়ীরা। বর্তমানে অনেকটাই নিরাপত্তা বাড়ানো হয়েছে। দিঘা সমুদ্রের তিড়ে বহু নুলিয়াদের রাখা হয়েছে বলেও জানা গিয়েছে।

তবে কীভাবে ওই স্পিডবোটে ওই যান্ত্রিক সমস্যা হয় তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই পর্যটকরা সকলেই খুব আতঙ্কে রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকেই বলেছেন, পর্যটকরা খুব আনন্দ করেই স্পিড বোটে করে সমুদ্রে যায়। কিন্তু কিছুটা দূরে গিয়েই সমস্যা দেখা দেয়। তার পরই পর্যটকরা ভয়ে চিৎকার করতে আরম্ভ করে। সেই মুহূর্তে নুলিয়াদের তৎপরতায় সকলকে বাঁচানো যায়। পর্যটকরা খুবই আতঙ্কিত অবস্থায় রয়েছে। তাঁরা ভাবতেই পারেনি যে তাঁরা সুস্থ ভাবে সমুদ্রের পাড়ে ফিরতে পারবে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২