Loading live market data...
Loading active stocks...
Connecting...

৬৯১ পেয়ে সপ্তম স্থানে নৈহাটির কাত্যায়নী গার্লসের সৃজা, চিকিৎসক হতে চায় সে

৬৯১ নম্বর পেয়ে সপ্তম হয়েছে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাত্যায়নী গার্লস হাইস্কুলের ছাত্র সৃজা বন্দোপাধ্যায়। স্কুলে প্রথম থেকেই ক্লাসের ফার্স্ট গার্লস সে

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শুক্রবার (৮ মে), সকাল থেকেই উত্তেজনা, কেননা আজ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে। নির্ধারিত সময়েই ফল ঘোষণা করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিক পরীক্ষা প্রতিটি ছাত্র-ছাত্রীদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। বলা চলে, ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। এই পরীক্ষার পরেই কে কোন লাইন নিয়ে পড়াশোনা করবে, ভবিষ্যৎ একপ্রকার ঠিক হয়ে যায়। এবার মাধ্যমিকের পরীক্ষা দিতে বসেছিল ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি। এবার পাশের হার ৮৬.৮৩ শতাংশ। ৬৯১ নম্বর পেয়ে সপ্তম হয়েছে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাত্যায়নী গার্লস হাইস্কুলের ছাত্র সৃজা বন্দোপাধ্যায়। স্কুলে প্রথম থেকেই ক্লাসের ফার্স্ট গার্লস সে। স্বাভাবিকভাবেই তাঁর দুর্দান্ত ফলাফলে খুশি তাঁর স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। সব সাবজেক্টেই অত্যন্ত ভাল ছিল সৃজা বলে জানান কাত্যায়নী গার্লসের প্রধান শিক্ষিকা বিদিশা বিশ্বাস।

তিনি সৃজার ফলাফলে অত্যন্ত আনন্দিত হয়ে বলেছেন, ‘২০২৬ সালের আমাদের স্কুলের যে মাধ্যমিকের ব্যাচ ছিল তাঁরা সকলেই ভাল। তবে ভালর পরেও তো ভাল হয়। আমাদের স্কুল থেকে মোট ১৮৬ জন পরীক্ষা দিয়েছিল। তবে এখনও মার্কশিট পাইনি। শুধু টপ টেনের তালিকায় দেখলাম আমাদের স্কুলের ছাত্রী সৃজার নাম রয়েছে। ৭০০ এর মধ্যে ৬৯১ পেয়েছে ও। তবে সৃজা প্রথম থেকেই ভাল ছাত্রী। আমাদের ওর উপর আস্থা ছিল। ওর এই রেজাল্টে আমরা অত্যন্ত খুশি। রাজ্যস্তরে ও এমন সম্মান পেল, তাতে আরও বেশি খুশি হয়েছি। সৃজা শুধু পুথিগত বিদ্যায় মেধাবী নয়, ওঁকে যখন যেখানে আমি কুইজ প্রতিযোগিতায় পাঠিয়েছি, পুরস্কার হাতে না নিয়ে ফেরেনি। তবে সৃজা বিজ্ঞানে ভাল। অঙ্কেও ভাল। আমাদের কাছে সৃজার সাফল্য অপ্রত্যাশিত নয়, আমরা জানতাম ও ভাল ফলাফল করবে।’

সপ্তম হওয়ায় খুশি সৃজা। ভবিষ্যতে কী নিয়ে এগোবে, সেই বিষয়ে জানিয়েছে, ‘আমি বাংলায় ৯৪, ইংরেজিতে ৯৯, অঙ্কে ১০০, ইতিহাসে ৯৮, ভূগোলে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ১০০ পেয়েছি। ভবিষ্যতে আমার মেডিক্যাল নিয়ে এগোনোর ইচ্ছে আছে। ডাক্তার হতে চাই। নিটে বসব। মাধ্যমিকের প্রস্তুতি বলতে, আমি টেস্টের পরে এবং মাধ্যমিকের আগে ৫ ঘন্টা করে পড়তাম। আমার এই ফলাফলের নেপথ্যে আমার মা-বাবা দুইজনেরই অনেক অবদান রয়েছে। আমার নির্দিষ্ট বিষয়ে কোনও শিক্ষক ছিল না। আমি বিজ্ঞান একটি কোচিং-এ পড়তাম। কোনও বিষয়ে সমস্যা হলে আমরা স্কুলের ম্যামদের থেকেই সাহায্য পেয়েছি।’ সৃজার স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, একাদশ-দ্বাদশ সৃজা কাত্যায়নীতেই পড়াশোনা করবে।

উল্লেখ্য, এবারের মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জের অভিরূপ ভদ্র, তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৮। দ্বিতীয় হয়েছে বীরভূমের সরোজিনী দেবী স্মৃতি মন্দিরের প্রিয়তোষ মুখোপাধ্যায়। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। ৬৯৫ পেয়ে তৃতীয় হয়েছে ৩ জন। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌর জানার প্রাপ্ত নম্বর ৬৯৫। পূর্ব মেদিনীপুরের অঙ্কন জানার প্রাপ্ত নম্বর ৬৯৫। বাঁকুড়ার মৈনাক মন্ডলও পেয়েছে ৬৯৫। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, ৮ মে  স্কুল থেকে অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন পড়ুয়ারা। পর্ষদ আরও জানিয়েছে, রেজাল্ট দেখার পর পরীক্ষার্থীদের নাম, রোল নম্বর, জন্মতারিখ-সহ সমস্ত তথ্য ভাল করে মিলিয়ে নেওয়া জরুরি। কোনও ভুল থাকলে দ্রুত স্কুলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপি জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক

শুভেন্দুর আপ্ত–সহায়ক খুনে নয়া মোড়, কথোপকথন চলত হোয়াটসঅ্যাপে, নেপথ্যে কারা?‌

Instagram-এ প্রিয়জনের সঙ্গে গোপন চ্যাট করছেন? আজ থেকেই সাবধান!

মাধ্যমিকে ৬৯০ নম্বর প্রাপ্ত রাজ্যের সম্ভাব্য অষ্টম প্রজ্ঞার লক্ষ্য এবার নিটে সাফল্য

মালাবদলের পর বিয়ের আসর থেকে হঠাৎ উধাও কনে , হতবাক আত্মীয়রা!

‘টলিউডকে রাজনীতিমুক্ত করব’, আশ্বাস যাদবপুরের জয়ী বিজেপি প্রার্থী শর্বরীর

‘নির্দিষ্ট সময় ছিল না, যখন ইচ্ছে হত, পড়তে বসতাম’, মাধ্যমিকে ষষ্ঠ হুগলির সোহিনী

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘ভালো লাগে না একটানা পড়াশোনা করতে’, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?

হোয়াটসঅ্যাপে সমর্থন চেয়ে বিতর্কে বিজয়! টিভিকে-কে ‘অহংকারী’ বলল ভিসিকে

বলরামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত এক শিশু ও আহত বহু যাত্রী