পরিবর্তন সভায় ভিড় হচ্ছে না, রাজ্য বিজেপির নেতৃত্বের কপালে পড়ল ভাঁজ

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। তাই মাঠে–ময়দানে নেমে পড়েছে বিরোধী দল বিজেপি। কেন্দ্রীয় নেতা–মন্ত্রীরা বঙ্গে আসতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী–সহ নেতারা বাংলায় এখন ঝাঁপিয়ে পড়েছেন। আর বঙ্গ–বিজেপি বাংলায় পরিবর্তন সভার ডাক দিয়েছে। এমনকী চার্জশিট কর্মসূচিও শুরু করেছেন। কিন্তু এত কিছুর পরও প্রত্যেক জেলাতেই দেখা যাচ্ছে, বঙ্গ–বিজেপির সভা–সমাবেশে তেমন ভিড় হচ্ছে না। সাড়া মিলছে না বাংলার মানুষের কাছ থেকে। যেটুকু মিলছে তা যথেষ্ট নয়। এই তথ্য হাতে আসতেই রাজ্য বিজেপির অন্দরে তুমুল চর্চা শুরু হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে প্রত্যেক জেলাজুড়ে বিজেপির ‘পরিবর্তন সভা’গুলিতে কর্মী–সমর্থকদের উপস্থিতি প্রত্যাশিত মাত্রায় না হওয়ায় সংগঠন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একাধিক সভায় ভিড় কম থাকায় বুথস্তরের সংগঠন কত মজবুত, সেটা নিয়ে চিন্তায় পড়েছেন প্রত্যেক জেলা বিজেপি নেতৃত্ব। এই রিপোর্ট পৌঁছে গিয়েছে রাজ্য বিজেপির নেতৃত্বের কাছে। যা দেখে কপালে ভাঁজ পড়েছে তাঁদের। এমনকী বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন থেকে শুরু করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এসে সভা করলেও সেই প্রত্যাশিত ভিড় দেখা যাচ্ছে না। এই নিয়ে একটি রিপোর্ট জমা পড়েছে দলের অন্দরে। যা কপালে ভাঁজ ফেলেছে বলে সূত্রের খবর।

অন্যদিকে বঙ্গ–বিজেপি বেশ কয়েকটি জেলাকে টার্গেট করেছিল। পূর্ব–পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা জুড়ে যে জায়গা রয়েছে তার একটা অংশ এবং বিশেষ করে উত্তরবঙ্গ। কিন্তু এই জেলাগুলিতেও সেভাবে ভিড় বা সাড়া মিলছে না। এটা কেন হচ্ছে?‌ এই প্রশ্নই এখন করা হয়েছে জেলা সভাপতিদের। সামনে কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন থাকায় কর্মী সংখ্যা এবং সক্রিয়তা বাড়ানোই এখন গেরুয়া শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ। সেখানে পূর্ব মেদিনীপুরকে বিজেপির গড় ধরা হয়। পশ্চিম মেদিনীপুরে বিজেপির সংগঠন আছে বলে দাবি করা হয়। অথচ সভায় ভিড়ের প্রশ্নে বুথস্তরে সংগঠন মজবুত করা অগ্রাধিকারের বিষয় হলেও তা দেখা যাচ্ছে না বলে রিপোর্টে উঠে এসেছে বলে সূত্রের খবর।

এছাড়া ২০২১ সালের বিধানসভা নির্বাচনে গোহারা হারে বিজেপি। তারপর পুরসভা, পঞ্চায়েত, উপনির্বাচন এবং লোকসভা নির্বাচনেও গেরুয়া বাহিনী চরম খারাপ ফল করেছে। তার ফলে নেতা–কর্মীদের মনোবল তলানিতে পৌঁছে গিয়েছে। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবার লড়াইয়ে নামছে বিজেপি। কিন্তু বুথস্তরের সংগঠন নিয়ে নেতারা চিন্তিত হয়ে পড়েছেন। কারণ যে রিপোর্ট এসেছে তাতে এই পরিস্থিতি চলতে থাকলে বাংলা দখলের স্বপ্ন অধরাই থেকে যাবে বলে সূত্রের খবর।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই