নয়া রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা

গত ১৮ মে নবান্নের তরফে প্রস্তাব করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীবের নাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা। গত ২৮ মে শেষ হয়েছে সৌরভ দাসের মেয়াদ। গত ১৮ মে নবান্নের তরফে প্রস্তাব করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীবের নাম। অবশেষে সেই নামে সিলমোহর দিল রাজভবন। 

গত ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত রাজ্যের মুখ্যসচিবের পদ সামলেছিলেন রাজীব। চলতি বছরের গত ১৮ মে তাঁর নামই প্রস্তাব করেছিল রাজ্য। তবে রাজ্যপাল সিভি আনন্দ বোস একটি মাত্র প্রস্তাবিত নাম পাওয়ার পরেই তাতে সিলমোহর দেননি। চেয়ে পাঠিয়েছিলেন আরও নাম। সূত্রের খবর, এরপরে রাজ্য প্রস্তাব করে অজিত রঞ্জন বর্ধনের নাম। তিনি অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার আধিকারিক। রাজভবন থেকে চাওয়া হয় আরও বিকল্প নাম। তবে রাজ্য ‘তৃতীয় প্রস্তাব’-এ কার নাম রেখেছিল তা জানা যায়নি। 

বুধবার জানা গেল, রাজ্যের পাঠানো প্রস্তাবিত প্রথম নামেই সিলমোহর দিয়েছেন রাজ্যপাল। সেই ফাইল রাজভবন থেকে চেয়ে পাঠিয়েছে নবান্ন। রাজীব এই পদে দায়িত্ব নেওয়ার পরপরই হতে পারে পঞ্চায়েত নির্বাচন। বলা বাহুল্য, রাজীবের নেতৃত্বেই এই নির্বাচনে কাজ করবে রাজ্য নির্বাচন কমিশন (STATE ELECTION COMMISSION)। 

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!