প্রসূতি ও অসুস্থ শিশুদের জন্য নিখরচায় অ্যাম্বুলেন্স পরিষেবা রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রসূতি ও অসুস্থ শিশুদের হাসপাতালে পৌঁছে দিতে রাজ্যে চালু হচ্ছে কল সেন্টার। একবার ফোন করলেই সম্পূর্ণ নিখরচায় মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা। এমনকি হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময়ও মিলবে সুবিধা। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে এই নতুন পরিষেবা চালু করতে চলেছে রাজ্য স্বাস্থ্য বিভাগ।

পিপিপি মডেলে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে রাজ্য জুড়ে এই বিশেষ পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে। সপ্তাহে ৭দিন ২৪ ঘণ্টাই চালু থাকবে পরিষেবা। বিপদে পড়লে মানুষ যাতে অ্যাম্বুলেন্স ডাকতে পারে সেজন্য চালু হবে হেল্পলাইন নম্বর। ১০২ ডায়াল করলেই বাড়ির কাছে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স। জানা গিয়েছে, গর্ভবতী মহিলারা ছাড়াও সন্তান প্রসবের পর ৪২ দিন পর্যন্ত এই ফ্রি পরিষেবা পাওয়া যাবে। শিশুরা যেকোনও মুহূর্তে অসুস্থ হলে এই পরিষেবা পাবে। অসুস্থ শিশুদের ক্ষেত্রে এক বছর পর্যন্ত এই সুবিধা নেওয়া যাবে।

রাজ্যজুড়ে কোন কোন জেলায় কতগুলো অ্যাম্বুল্যান্স থাকবে তা সেই জেলার পরিস্থিতি দেখে ঠিক করা হবে। টেন্ডার ডেকেই প্রতিটি জেলার জন্য আলাদা অ্যাম্বুল্যান্স ভাড়া করা হবে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, একেকটা অ্যাম্বুল্যান্স রোজ সর্বোচ্চ তিনটি করে ট্রিপ করতে পারে এবং সারা মাসে তারা গড়ে ৫৭০০ কিমি পথ পাড়ি দিতে পারে।

অনেকসময় পরিষেবার অভাবে চলতি ট্রেনে বা রাস্তায় প্রসবের মত ঘটনা ঘটেছে। ফলে সদ্যোজাতের মৃত্যুও ঘটেছে। অনেকক্ষেত্রে অসুস্থ শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাই এই পরিষেবা চালু হবে রাজ্যজুড়ে মানুষ উপকৃত হবেন বলেই আশা ওয়াকিবহাল মহলের।  

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা