শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত হুগলির দেবানন্দপুরকে আরও সুন্দর ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত হুগলির দেবানন্দপুরকে আরও সুন্দর ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। চলতি বছর প্রখ্যাত লেখকের শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মভূমি দেবানন্দপুরকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে। নতুন প্রজন্মের কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গুরুত্ব তুলে ধরতে এবং তাঁর স্মৃতিচিহ্নগুলিকে সুরক্ষিত রাখতে রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কিছুদিন আগেই হুগলির দেবানন্দপুরে গিয়েছিলেন পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। ওই দিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শনের পাশাপাশি দেবানন্দপুরকে আগামী দিনে আরও উন্নত ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি। সেই পরিকল্পনাকে বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেবানন্দপুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পাঠাগারে যান চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের নেতৃত্বে এক প্রতিনিধি দল। সেখানে শরৎচন্দ্রের স্মৃতিবিজড়িত স্থানগুলির সংরক্ষণ, পরিকাঠামোর উন্নয়ন এবং দেবানন্দপুরকে পর্যটন মানচিত্রে আরও গুরুত্বপূর্ণ করে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, বিডিও, এসডিও, দেবানন্দপুর পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা। এদিন প্রতিনিধি দলের সদস্যরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পাঠাগার পরিদর্শনের পাশাপাশি তাঁর স্মৃতিবিজড়িত প্যারি পণ্ডিতের পাঠশালাতেও যান। ঐতিহাসিক স্থানগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে আগামী দিনে কী ভাবে সেগুলিকে আরও সুন্দর, সংরক্ষিত এবং পর্যটকবান্ধব করে তোলা যায়, তা নিয়েও আলোচনা করা হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি দেবানন্দপুরের ঐতিহ্যকে সামনে রেখে পর্যটন পরিকাঠামোর উন্নয়নের এই উদ্যোগ আগামী দিনে এলাকার পর্যটন সম্ভাবনাকে আরও প্রসারিত করবে বলেই মনে করছেন স্থানীয়রা।।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা