বিহার থেকে বাংলায় আগ্নেয়াস্ত্র পাচার করতে এসে ধৃত ২

উদ্ধার করা হয়েছে ৫টি সিঙ্গেল শট পিস্তল এবং একটি রাইফেল। আরও জানা গিয়েছে, ওই দুষ্কৃতীকে মুর্শিদাবাদের একজন ওই আগ্নেয়াস্ত্র আনার বরাত দিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের অভিযান চালিয়ে সাফল্য পেল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। এসটিএফের (STF) তৎপরতায় ধরা পড়ল (ARREST) ২ জন। বিহার থেকে বাংলায় আগ্নেয়াস্ত্র পাচার করতে এসেছিল ওই দুষ্কৃতীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডানকুনির হাউসিং মোড় থেকে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, তাকে জেরা করে মুর্শিদাবাদ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, বিহারের পাটনা থেকে এই রাজ্যে ঢুকেছিল বেআইনি আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হুগলি জেলার ডানকুনি মোড় থেকে মাশাদুল মণ্ডলকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫টি সিঙ্গেল শট পিস্তল এবং একটি রাইফেল। আরও জানা গিয়েছে, ওই দুষ্কৃতীকে মুর্শিদাবাদের একজন ওই আগ্নেয়াস্ত্র আনার বরাত দিয়েছিল।

মুর্শিদাবাদের ওই ব্যক্তির নাম মিনারুল শেখ। তাকে ডোমকলের কুচেমারা থেকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা গিয়েছে, এই চক্রে আরও কারা কারা যুক্ত, কোন রাস্তা দিয়ে অস্ত্র পাচার হত, কারা অর্ডার দিত, কী ছক ছিল- সব জানতে তদন্ত চালানো হচ্ছে। ধৃতদের আজ আদালতে তোলা হবে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন, ভিন রাজ্য থেকে এই রাজ্যে অস্ত্র আমদানি করা হচ্ছে এবং দুষ্কৃতী ঢুকছে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়