সবজি বোঝাই গাড়ি থামিয়ে তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ স্পেশাল টাস্কফোর্সের, কী মিলল জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: গোপন সূত্রে খবর পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বারাসতের ময়না এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০০ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এসটিএফ সূত্রে খবর, শনিবার গভীর রাতে জাতীয় সড়ক ১২ নম্বর ধরে উত্তরবঙ্গ থেকে কলকাতার দিকে আসছিল একটি সবজি বোঝাই ট্রাক। আগে থেকেই খবর থাকায় বারাসতের ময়না এলাকায় ওই ট্রাকটিকে থামায় এসটিএফের একটি দল। প্রথমে সাধারণ তল্লাশিতে বিশেষ কিছু ধরা না পড়লেও সন্দেহ হওয়ায় গাড়িটি ভালোভাবে পরীক্ষা করা হয়। তল্লাশি চালাতেই সবজির বস্তার আড়ালে লুকোনো অবস্থায় উদ্ধার হয় ১২ টি বস্তা ভর্তি গাঁজা।

আরও পড়ুন: প্রকাশ্য দিবালোকে জলাশয় বুজিয়ে ফেলার ছক, পুলিশের হস্তক্ষেপে বানচাল ভরাট অভিযান

পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গাঁজার ওজন প্রায় ৩০০ কিলোগ্রাম। এই বিপুল পরিমাণ মাদক পাচারের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে বলে মনে করছে তদন্তকারীরা। ঘটনাস্থল থেকেই ট্রাকটি বাজেয়াপ্ত করা হয় এবং ট্রাকের চালকসহ আরও এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এসটিএফ।

এসটিএফ আধিকারিকদের দাবি, উত্তরবঙ্গকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে এই গাঁজা কলকাতায় আনা হচ্ছিল। কোথায় এই মাদক সরবরাহ করা হতো এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে। উদ্ধার হওয়া গাঁজার আন্তর্জাতিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে অনুমান। এই ঘটনার পর মাদক পাচার রুখতে জাতীয় সড়কগুলিতে নরজদারি আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ