অশালীন মেসেজ, কুপ্রস্তাব … , স্কুল শিক্ষকের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য জুড়ে একের পর এক ঘটছে ধর্ষণের ঘটনা। এই আবহে এবার স্কুলশিক্ষকের বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশিপাড়া থানার পলসন্ডা গার্লস হাই স্কুলে। অভিযোগ উঠেছে নবম শ্রেণির ছাত্রীদের মোবাইলে অশালীন মেসেজ, কুপ্রস্তাব এবং  শ্লীলতাহানি করতেন স্কুল শিক্ষক। আর এই খবর, জানতে পেরেই অভিভাবকেরা স্কুলে দফায় দফায়  বিক্ষোভ দেখাতে শুরু করে।

অভিভাবকদের তরফে দাবি করা হয়েছে, শিক্ষক সামিউল হোসেন দীর্ঘ দিন ধরে নবম শ্রেণির একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দিতেন। শুধু তাই নয় মাঝে মধ্যেই ছাত্রীদের মোবাইলে অশালীন মেসেজ  করতেন শিক্ষক। এই ঘটনা চলত দীর্ঘদিন ধরে।  সেই কারণেই স্কুলের সামনে বিক্ষোভ দেখাতেঁ শুরু করে অভিভাবকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ।

এক অভিভাবক জানিয়েছেন, ‘ এই ঘটনার কথা প্রধানশিক্ষককে জানায় এক ছাত্রী। সেই সময় অভিযুক্ত শিক্ষককে সতর্ক করে ছেড়ে দেন ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক সুব্রত মুখোপাধ্যায়। তার পরেও অভিযুক্ত শিক্ষক এই ঘটনা চালিয়ে যেত।‘ অন্যদিকে আরও এক অভিভাবক জানান,’ বেশ কয়েক বার বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাবও দিয়েছেন ওই শিক্ষক । ক্লাসের মধ্যেই গায়ে হাত দিতেন। আমার মেয়ে ছাড়াও এই ঘটনা অনেকর সঙ্গে করতেন তিনি।‘ ইতিমধ্যেই অস্থায়ী শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগে মান্যতা দিয়েছেন প্রধান শিক্ষক। ওই শিক্ষকের বিরুদ্ধে তিনি  থানায় অভিযোগ দায়ের করেন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২