লড়াই ডেঙ্গুর বিরুদ্ধে, ৪ জেলার ৫০টি পুরসভাকে কড়া নির্দেশ

ডেঙ্গুতে যাতে প্রাণহানির ঘটনা ঠেকানো যায় তার জন্য এবার রাজ্যের ৪টি কেলার ৫০টি পুরসভাকে সুডার মাধ্যমে বিশেষ নির্দেশ দিল রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: লড়াই এবার ডেঙ্গুর(Dengue) বিরুদ্ধে। সময় থাকতে থাকতেই ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে মাঠে নামছে নবান্ন(Nabanna)। সেই সূত্রেই State Urban Development Agency বা SUDA রাজ্যের ৪টি জেলার মোট ৫০টি পুরসভাকে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে ডেঙ্গু প্রতিরোধের ‘মাইক্রোপ্ল্যান’(Micro Plan) জমা দিতে বলেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে কলকাতা সংলগ্ন চার জেলার ৫০টি পুরসভাকে এই নির্দেশ দিয়েছে SUDA। গত বছর রাজ্যে ডেঙ্গু সংক্রমণের বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছিল। কোথাও কোথাও বহু চেষ্টায়ও রাশ টানা যায়নি সংক্রমণে। এমনকি জীবনহানীর ঘটনাও ঠেকানো যায়নি। এবার তাই অনেক আগে থেকেই কোমর বেঁধে নেমেছে রাজ্য সরকার। চার জেলার ৫০টি পুরসভাকে ‘মাইক্রোপ্ল্যান’র মাধ্যমে মূলত জানাতে হবে তাঁদের এলাকায় মশার বংশবিস্তার ঠেকাতে কী কী ব্যবস্থা নিয়েছেন তাঁরা। জানাতে হবে শহরে ডেঙ্গু ঠেকাতে নজরদারি কেমনভাবে চালাচ্ছন তাঁরা।

আরও পড়ুন এবার রেশন দোকান পরিদর্শনেও কেন্দ্রীয় প্রতিনিধি দল

কোনও এলাকায় ডেঙ্গুর সংক্রমণের বাড়বাড়ন্ত হলে নাগরিকদের নানা ধরনের অভিযোগ সামনে আসে। নিয়মিত আবর্জনা সাফাই না হওয়া, ফাঁকা জমিতে আগাছার জঙ্গল, অপরিষ্কার নর্দমার মতো ভুরিভুরি অভিযোগে বিব্রত হয় পুরসভাগুলি। এই প্রেক্ষিতে সুডার মাধ্যমে রাজ্যের পুরসভাগুলিকে সতর্ক করে দেওয়ার পথে হাঁটা দিয়েছে নবান্ন। গোটা রাজ্যেই ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই চললেও প্রথম পর্যায়ে কলকাতা সংলগ্ন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলির ৫০টি পুরসভাকে বেছে নেওয়া হয়েছে। তার কারণ, গত বছর মোট ডেঙ্গু আক্রান্তের প্রায় ৭৪ শতাংশই এসব এলাকার ঘটনা। এই পুরসভাগুলিকে সুডার তরফে যে চিঠি পাঠানো হয়েছে তাতে বলে দেওয়া হয়েছে, কোন কোন বিষয় রিপোর্টে নথিভুক্ত করতে হবে। যেমন, মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ রয়েছে বা মশাবাহিত রোগ ছড়ানোর কারণ হতে পারে, এরকম জায়গাগুলিকে প্রথমে চিহ্নিত করবে পুরসভা। এরপর জায়গাগুলি সরেজমিনে পরিদর্শন করে কী কী ব্যবস্থা নেওয়া যায়, তার ‘মাইক্রোপ্ল্যান’ তৈরি করবে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটি। সেই সঙ্গে প্রতিটি ওয়ার্ড কমিটিকে পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। এলাকার নালা-নর্দমা, ফাঁকা জমিতে মশার লার্ভা বাড়ছে কি না, সেদিকে বাড়তি নজর দিতে হবে।

আরও পড়ুন বিচারপতি মান্থার ঘটনায় শহরে বার কাউন্সিলের প্রতিনিধিদল

পুরসভার পরিচালকরা ওই পরিকল্পনায় অনুমোদন দিলে তা চলে যাবে মহকুমা স্তরে। সার্বিক পরিকল্পনা নিয়ে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সঙ্গে বৈঠক করবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। তারপর ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুরসভাগুলি যাবতীয় পরিকল্পনা রিপোর্ট আকারে জমা করবে সুডায়। এই প্রক্রিয়ার বেশ কিছু কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জেলা ও রাজ্যস্তরের একাধিক বৈঠকও হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। শুধু তাই নয়, গত ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই পুরসভার স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে ময়দানে নামাতে তৎপর হয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রশাসনের সমস্ত স্তরে সুসংহত পরিকল্পনা করে ডেঙ্গু মোকাবিলায় এগতে চাইছে রাজ্য সরকার। অনেক সময় দেখা যায়, স্রেফ প্রশাসনিক নজরদারির অভাবে এলাকায় ডেঙ্গু সংক্রমণ ঘটছে। সেই গাফিলতির জায়গা যাতে ২০২৩-এ না হয়, তার জন্য সময় থাকতে থাকতেই পদক্ষেপ করা হচ্ছে।

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

দোকানে বসে শিঙাড়া খাওয়ার সময় যুবককে লক্ষ্য করে পর পর চলল গুলি, তারপর…

১৯ হাজার টাকা সস্তা হল 7০০০mAh ব্যাটারির Motorola Edge 70 

‘মুখ্যমন্ত্রী ছিলেন বলেই সবাই ভাইফোঁটা নিত’, মমতাকে খোঁচা দিলীপের

শেষ মুহূর্তে কাজ করেনি কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইমার্জেন্সি ব্রেক! ভাইরাল ভিডিও

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

ডায়েটে প্রোটিনের পরিমাণ বাড়াচ্ছেন? এড়িয়ে চলুন এই ৬টি ভুল

নিলামের আগে IPL-এর মেগা ট্রেড! মুম্বই ছেড়ে পঞ্জাবে হার্দিক, অর্শদীপকে পেল MI

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

ভাইফোঁটার দিনে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ৭টি কামরা, আহত একাধিক

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

বক্স অফিসে ‘রামায়ণ’-এর সুনামি, ৮০০ কোটির বেশি আয় করল রণবীরের সিনেমা

ভয়ঙ্কর ঘটনা! আমেরিকার নর্থ হলিউডে পথচারীদের পিষে দিল গাড়ি, মৃত ৩

বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে প্রধান দরজায় এইভাবে রাখুন তুলসি গাছ