বেলডাঙায় জোর করে যাওয়ার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কৃষ্ণনগরে গ্রেফতার সুকান্ত মজুমদার

Share:

নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: মুর্শিদাবাদ বেলেডাঙ্গায় যাওয়ার পথে নদিয়ার কৃষ্ণনগরে বুধবার সকালে পুলিশ কনভয় আটকায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Mazumdar)। পরবর্তীতে বাধা পেয়ে রাস্তা অবরোধ করে বসে পড়েন সুকান্ত মজুমদার। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ হস্তক্ষেপ করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এরপর পুলিশ সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি কর্মী সমর্থক এবং নেতা নেতৃত্বকে গ্রেফতার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় নিয়ে যায়। তার প্রতিবাদে নদিয়ার শান্তিপুরের(Shantipur) ফুলিয়া ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।

হাতে দলীয় পতাকা নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী যায়। ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল।মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বেলেডাঙ্গা আজ বাংলাদেশ। নদিয়ার কৃষ্ণনগরে রাস্তায় বসে বিক্ষোভ দেখানোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই কথা জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রসঙ্গত অশান্ত মুর্শিদাবাদের বেলেডাঙ্গা, সেই এলাকাতে যাওয়ার কথা ছিল বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। এ কারণেই সকালে তার কনভয় কৃষ্ণনগর দিয়ে বেলেডাঙ্গার(Beldanga) উদ্দেশ্যে যাওয়ার সময় পুলিশ সেই কনভয় আটকে দেয় ।পরবর্তীতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থক এবং সুকান্ত মজুমদার নিজেও ।এরপর সুকান্ত মজুমদার যেতে না পারলে রাস্তায় বসে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।

এর পরবর্তীতে সাংবাদিকদের সামনে রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, প্রশাসন মুর্শিদাবাদ জেলার ডিএম এস পি দের সঙ্গে কথা বলতে দিতে নারাজ। তারা জানাচ্ছেন সুকান্ত মজুমদার গেলে বেলেডাঙ্গা অশান্ত হবে। তাহলে পুলিশ এসকর্ট করে নিয়ে যাক। পুলিশ সঙ্গে থাকুক। তাতেও রাজি হচ্ছে না পুলিশ প্রশাসন। বেলেডাঙ্গায় মন্দির ভাঙার সময় পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। হাতে বন্দুক কি করতে রাখা হয়েছিল ?পুলিশের বন্ধু কি রাখা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Avisekh Bandopadhay) মেয়ের বিয়েতে ফাটানোর জন্য এমনই কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।দীর্ঘক্ষণ রাস্তায় বিক্ষোভ চালানোর পর অবশেষে গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদারকে। সাথে বেশ কিছু বিজেপি কর্মীরাও গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে রয়েছে রাজ্য কিশোর মোর্চা সভাপতি মহাদেব সরকার এবং নদিয়া জেলার সভাপতি অর্জুন বিশ্বাস । কুড়িজনকে ভ্যানে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে ফের বিজেপি কর্মীরা শান্তিপুরে রাস্তা অবরোধ করে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২