তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

নদিয়ায় ছোট্ট তামান্না খাতুন খুনের ঘটনায় নয়া মোড়! সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কালীগঞ্জ থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়ায় ছোট্ট তামান্না খাতুন খুনের ঘটনায় নয়া মোড়! সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কালীগঞ্জ থানার পুলিশ। চার্জশিটে ২৪ জন অভিযুক্তের নামই রয়েছে। এর আগেও গতবছরে একটি চার্জশিট পেশ করা হয়েছিল। যেখানে ১৩ জন অভিযুক্তের কথা উল্লেখ ছিল। কিন্তু সেখানে অস্ত্র আইনের ধারা যুক্ত ছিলনা। তবে সাপ্লিমেন্টারি চার্জশিটে সেই বিষয়টি যুক্ত করা হয়েছে। ২৪ অভিযুক্তের বিরুদ্ধেই কৃষ্ণনগরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল পুলিশ। পুলিশের ভূমিকায় স্বাভাবিকভাবেই খুশি তামান্নার পরিবার।

২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের পর তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া তাজা বোমায় মর্মান্তিকভাবে মৃত্যু হয় তামান্না খাতুনের। ঘটনার পর দীর্ঘ সময় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠলেও, পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তামান্নার মা। তাঁদের বৈঠকের পরই রাজ্য পুলিশ অতি-সক্রিয় হয়। এই মামলার তদন্ত জোরদারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিন রাজ্য থেকে পলাতক অভিযুক্তদের একে একে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রের খবর, এর আগে কালীগঞ্জ থানার ৫৩৪/২৫ নম্বর মামলায় ২৪ জন অভিযুক্তের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে প্রথম দফায় চার্জশিট জমা পড়েছিল। তাঁদের মধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের মধ্যে একজন কলকাতা হাই কোর্ট থেকে জামিন পেয়ে যান। বাকি দুই জন পলাতক অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর বাকি ১১ জন অভিযুক্তকেও গ্রেফতার করা হয়। এখন মামলার এফআইআরে নাম থাকা ২৪ জনের মধ্যে ২৩ জন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। একজন অভিযুক্তকে জামিন দিয়েছে কলকাতা হাই কোর্ট। আর এই মামলায় বিশেষ সরকারি আইনজীবী (স্পেশাল পাবলিক প্রসিকিউটর) হিসেবে বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে।

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত