পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, সুতাহাটা: পুত্র সন্তান নেই।জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা।মধ্যযুগীয় বর্বরতা।টাকা না দিলে একঘরে করে রাখার ফরমান জারি পল্লী কমিটির।থানার দ্বারস্থ হলদিয়ার সামন্ত পরিবার। তদন্তে পুলিশ।মধ্যযুগীয় বর্ববরতার ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত হাদিয়া পশ্চিমপল্লীতে। এই এলাকার বাসিন্দা বনবিহারী সামন্তের অভিযোগ ,হাদিয়া পশ্চিম পল্লী কমিটির পক্ষ থেকে প্রথমে এক লক্ষ টাকা চাওয়া হয়। পরে তা কমিয়ে পঞ্চাশ হাজার টাকা দিতে বলা হয় কমিটির পক্ষ থেকে। কারণ, বনবিহারি সামন্ত বর্তমানে থাকেন শ্বশুর বাড়িতে।শ্বশুর মদনমোহন মাজির পুত্র সন্তান নেই।

তার কন্যা এবং তার পরিবার ওই বাড়িতে থাকতে গেলে পল্লী কমিটিকে টাকা দিতে হবে গ্রামের উন্নয়নের জন্য।টাকা না দেওয়ার জন্য পল্লী কমিটি পোস্টার ছাপিয়ে বনবিহারী সামন্তের বাড়ি সহ বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয়। বনবিহারী সামন্তের দাবি দীর্ঘদিন ধরে পল্লী কমিটির পক্ষ থেকে তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি এমন সৃষ্টি হয়েছে বাড়িতে কাউকে আসতে মানা করে দেওয়া হয়েছে পল্লী কমিটির পক্ষ থেকে।যদি কেউ কথা বলে তাকেও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হবে, এমনই ফরমান জারি করা হয়েছে।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পল্লীর বাসিন্দারা।পল্লীর বাসিন্দা, গৌতম মাজির(goutam Maji) দাবি, আমরা কোনো পোস্টার দেইনি ।তাছাড়া যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। আমরা চাই এলাকায় সকলে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে।”পুরো ঘটনার তদন্ত করছে সুতাহাটা থানার(Sutahata P.S.) পুলিশ। ইতিমধ্যে এলাকা পরিদর্শন করেছে পুলিশ। দুই পক্ষের সাথে কথাও বলে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে অভিযোগের সত্যতা।অভিযোগকারীদের পক্ষ থেকে জানানো হচ্ছে, তাঁরা যেহেতু বিজেপি সমর্থক, তাই স্থানীয় পল্লী কমিটির যারা মূল মাথা তারা তৃণমূলের সমর্থক হওয়ায় তাদের উপর এই ধরনের অর্থ দাবি করছে। পুলিশ এই ঘটনার তদন্তে গেলে দুপক্ষ মুখোমুখি হওয়ায় উত্তেজনা দেখা দেয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি সামাল দেয়।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান