অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

অনলাইন গেমের প্রতি আসক্তি, বাড়িতে বকুনি খেয়েই নিখোঁজ ১৪ বছরের কিশোর। চাঞ্চল্য হুগলির মগরায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইন গেমের প্রতি আসক্তি, বাড়িতে বকুনি খেয়েই নিখোঁজ ১৪ বছরের কিশোর। চাঞ্চল্য হুগলির মগরায়। আজকাল মোবাইল ফোনের প্রতি আকৃষ্ট বাচ্চা থেকে বুড়ো সকলে। বিশেষ করে, তাঁদের আকর্ষণ করছে সোশ্যাল মিডিয়া। তার মধ্যে একটি অনলাইন গেম, এই গেমের চক্করে পড়ে অনেকেই সর্বস্বান্ত আত্মহত্যা করছেন। অনলাইন গেমের নেশায় পড়াশোনার ক্ষতি হচ্ছে বাচ্চাদের।

জানা গিয়েছে, মগরা থানার অন্তর্গত শিবপুর নারায়ণীপল্লী এলাকার বাসিন্দা ১৪ বছরের ওই কিশোর। নাম সৌনিক দাস। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ সে বাড়ি থেকে বেরিয়ে ছিল। এরপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না তাঁর। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছে পরিবারের সদস্যরা। কোনও সন্ধান না পেয়ে অবশেষে মগরা থানার দ্বারস্থ হয়েছেন তাঁরা। তাঁদের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবারের দাবি, অনলাইন গেমের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়েছিল সৌনক। তা নিয়ে বাড়িতে বকাবকি করা হয়েছিল তাঁকে। সেই অভিমান থেকেই বাড়ি থেকে বেরিয়ে যায় ওই কিশোর। তিনদিন কেটে গেলেও এখনও বাড়ি ফেরেনি সে। শেষবার এক পরিচিত ব্যক্তি তাঁকে ত্রিবেণী রেলস্টেশন সংলগ্ন এলাকায় দেখতে পেলে পরিবারকে জানায়। সেখানে পৌঁছেও পরিবারের সদস্যরা তাঁর কোনও খোঁজ পাননি। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ চালানো হচ্ছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। কিশোরের সন্ধান পেতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে কিশোর-কিশোরীদের মধ্যে অনলাইন গেমের প্রতি অতিরিক্ত আসক্তির বিষয়টি।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম