‘মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ’, মাতৃদিবসে মায়েদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্ব মাতৃদিবসে সকল মায়েদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikary)। শনিবারই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি। তারপরের দিনেই মাতৃদিবসে (Mothers Day) সমাজমাধ্যমে বিশ্বের সকল মায়েদের কুর্নিশ জানিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মানব জীবনের সবচেয়ে গভীর অনুভূতি হল ‘মা’। আজ বিশ্ব মাতৃ দিবসে, বিশ্বের সকল মাতৃশক্তির প্রতি বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ প্রণাম।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মায়ের কথাও এদিন বলতেই হয়। রাজনীতির আঙিনায় না থাকলেও শুভেন্দুর সাফল্যের পিছনে তাঁর আশীর্বাদ যে সর্বদা ছায়ার মতো ছিল, তা স্পষ্ট। শনিবার বাড়িতে বসেই ছেলের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেছেন মা গায়েত্রীদেবী। ছেলে মুখ্যমন্ত্রী হতেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। তাঁর প্রতি ছেলের যত্ন ও ভালবাসার কথা স্পষ্ট করে বলেছিলেন। তিনি বলেছেন, সামান্য অসুস্থতা হলেই সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করে শুভেন্দু। সবসময় খেয়াল রাখেন স্বাস্থ্যের। নিজেকে রত্নগর্ভা বলেও মনে করেন তিনি।

 

ছেলের সাফল্য নিয়ে তাঁর আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। তিনি নিশ্চিত ছিলেন গোটা বাংলাতেই পদ্ম ফুটবে। সেই আত্মবিশ্বাস সত্যি হয়েছে। রাজনীতির ময়দানে দাপুটে নেতা হলেও বাড়িতে সে সাধারণ ঘরের ছেলে। সামান্য পান্তাভাত আর আলুভাজাতেই তাঁর মন ভরে যায়। এলাহি খাবারের প্রয়োজন হয় না। মায়ের স্নেহ ও শাসনের জন্যই তাঁর মধ্যে বাগান করা ইচ্ছে ও ভগবানভক্তি রয়েছে। নিজের মায়ের প্রতি শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে সঙ্গে বিশ্বের সমস্ত মায়েদের প্রতি কুর্নিশ জানিয়েছেন তিনি। 

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান