বেসরকারি সংস্থার ঋণ আদায়কারীর থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা,ধৃত ১, পলাতক ২

Share:

নিজস্ব প্রতিনিধি,স্বরূপনগর: বেসরকারি সংস্থার ঋণ আদায় করতে গিয়ে টাকা ছিনতাইকারীদের কবলে আদায়কারী। টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা। বাধা পেয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধরের অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন কর্মচারী,আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১, পলাতক ২।আগ্নেয়াস্ত্র নিয়ে তিন দুষ্কৃতির টাকা ছিনতাই উদ্দেশ্যে জড়ো হয়েছিল। না দিতে চাওয়ায় পিস্তলের বাট দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করে বলে অভিযোগ ।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। একটি বেসরকারি সংস্থার কর্মচারী বিশ্বজিত মন্ডল বাড়ি স্বরূপনগর থানার সাড়া ফুল নতুন গ্রামে।

দীর্ঘদিন ধরে ওই বেসরকারি সংস্থা থেকে বেশ কিছু অর্থ ঋণ নিয়েছিল। সেই টাকা আদায় করতে যায় বিশ্বজিৎ মণ্ডল। রাত্রিবেলা ডাকবাংলার কাছে একদল দুষ্কৃতী তাকে ঘেরাও করে টাকা ছিনতাই করার চেষ্টা করে ।না দিতে চাইলে তাকে বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করে । তাঁর চিৎকারে গ্রামবাসীরা এসে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ।বাকি দুই দুষ্কৃতী পলাতক । গুরুতর জখম অবস্থায় প্রথমে ওই কর্মচারীকে সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে রাতে তাঁর অবস্থার অবনতি হলে রবিবার ভোরবেলা বসিরহাট স্বাস্থ্য জেলার হাসপাতালে(Bashirhat Hospital) স্থানান্তরিত করা হয়। ধৃত দুষ্কৃতীকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে(Bashirhat Court) পেশ করা হয়।এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে ।শুধুমাত্র কি ঋণের টাকা আদায় করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত না এর পিছনে অন্য কিছু কারণ আছে তা জানতে পুলিশ তদন্ত করছে।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী