মুম্বাইয়ের রেললাইন থেকে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,স্বরূপনগর: বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার মুম্বাই রেল লাইন থেকে।মৃতদেহ গ্রামে ফিরতেই ক্ষোভে ফেটে পড়ল মৃতের পরিবার থেকে গ্রামবাসীরা।উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার(Swarupnagar P.sS) বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের বালতি মাঝের পাড়ার ঘটনা। গত সাত বছর আগে আলফাজ মন্ডল (Alfaz Mandal)পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়েছিলেন। মুম্বাই মেট্রো রেল স্টেশনের জন্য ঠিকাদারের অধীনে কাজ করতো। থাকতো মুম্বাইয়ের ঢাকিয়ার রোডে সোমবার্গ এলাকায়। চলতি মাসের ২ ফেব্রুয়ারি সোমবার দিন রাত আটটা নাগাদ কাজ থেকে ফিরে ট্রেনে করে ঢাকিয়া রোডে ফিরছিলেন। তারপর সে নিখোঁজ হয়ে যায় ।মঙ্গলবার রাত দুটো নাগাদ মুম্বাই পুলিশ মুম্বাই মসজিদ বন্দর রেল স্টেশন সংলগ্ন এলাকাতে রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালবেলা তার পরিবারকে জানায় মুম্বাই পুলিশ(Mumbai Police) নিখোঁজ পরিযায়ী শ্রমিক(Migrant Labour) আলফাজ এর মৃতদেহ উদ্ধার হয়েছে। হঠাৎ কি হল?

কেনই বা নিখোঁজ হয়ে গেল? তারপর রক্তাক্ত মৃতদেহ রেললাইনের ধার থেকে উদ্ধার হয়। ইতিমধ্যে তার মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। ওই পরিচয় শ্রমিকের সঙ্গে বেশ কদিন ধরে বাঙালি শ্রমিক বলে এমনকি বাংলাদেশি বলে ওই ঠিকাদারের অধীনে থাকা কিছু শ্রমিক তাকে বাংলা ভাষায় কথা বলা বাঙালি হওয়ায় এমনকি বাংলাদেশের লোক বলে দাগিয়ে দেন। সেই কথা আলফাজ তাঁর ভাই জিন্নাকে ফোনে বিস্তারিত জানিয়েছিল ।তারপরেই এই ঘটনা ।এখন প্রশ্ন হচ্ছে ট্রেনে বাড়ি ফেরার পথেই কি তাঁকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হল না তাঁকে পরিকল্পনা করে খুন করে রেললাইনের ধারে ফেলে রাখা হয়েছে। মৃত আলফাজের ভাই জিন্না আলী ও আত্মীয় শফিকুল গাজী বলেন ,যেভাবে বাঙ্গালীদের ওপরে ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে বাংলা ভাষা বাংলাদেশি বলে দাগিয়ে হত্যা করা হচ্ছে তারই বহিঃপ্রকাশ এই ঘটনা হতে পারে।

মহারাষ্ট্র পুলিশ(Maharastra Police) উপযুক্ত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক।ভিন রাজ্যের শ্রমিকরা এ রাজ্যে এসে কাজ করে জীবিকা নির্বাহ করে তখন তো তারা কোনো আক্রান্ত হন না ।সবাই মিলে মিশে কাজ করি ।শুধুমাত্র বাঙালিরা ভিন্ন রাজ্যে গিয়ে আক্রান্ত হবেন কেন? এটা মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা আবেদন জানাবেন এই মৃত্যুর প্রকৃত তদন্ত করা হোক। উত্তর ২৪ পরগনা জেলার সিপিআইএম কমিটির সদস্য রাজু আহমেদ বলেন,ভিন রাজ্যে একের পর এক ঘটনা ঘটছে। কোথাও বাঙালি আক্রান্ত হচ্ছে কোথাও হত্যা করা হচ্ছে। এই ঘটনা তার পিছনে রয়েছে কিনা সেটা তদন্ত করা হোক। কখনো বাংলাদেশি আবার কখনো বাঙালি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে ।এই ঘটনা বারবার ঘটছে এটা বন্ধ হওয়া উচিত।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী