পর্যটন কেন্দ্র তাজপুরে রমরমিয়ে চলছে সমুদ্রের ওপর অবৈধ নির্মাণ

Share:

নিজস্ব প্রতিনিধি, তাজপুর: পর্যটন কেন্দ্র তাজপুরে রমরমিয়ে চলছে চলছে বেআইনি হোটেল নির্মাণ। সমুদ্রের ওপরে এই নির্মাণ চলছে বহাল তবিয়তে। প্রশাসনিক নিষেধাজ্ঞা ও কোস্টাল রেগুলেটিং জোন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই নির্মাণ হচ্ছে। দিনের আলোয় প্রকাশ্যে এই নির্মাণ চলছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাজপুরের(Tajpur) বেআইনি নির্মানের সংখ্যা।মন্দারমনি উপকূল থানা অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। সমুদ্রের ওপর এই বেআইনি নির্মাণ কয়েক মাস ধরে কিভাবে চলছিল? এর পেছনে কাদের হাত রয়েছে ? এমন একগুচ্ছ প্রশ্নে সরগরম পর্যটন কেন্দ্র তাজপুর। ২০১২ সালে প্রথম তাজপুরে এসে এখানকার সৌন্দর্য্যে মুগ্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। সেদিন তাজপুরের সৈকতে দাঁড়িয়ে জেলা প্রশাসনের কর্তাদের ডেকে নির্দেশ দিয়ে বলেছিলেন, তাজপুরকে তিনি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান।

শুধু তাই নয়, তাজপুর সৈকতে বৈআইনি নির্মাণ নিয়েও স্থানীয় প্রশাসনকে সতর্ক করেছিলেন।কিন্তু মুখ্যমন্ত্রীর এই নির্দেশ সত্ত্বেও তাজপুরে বেআইনি নির্মাণ যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। তাজপুরের স্থায়ী বাসিন্দাদের দাবি, ২০১২ সালে তাজপুরে হোটেল ছিল ১৯টি। এর মধ্যে ২০১৪ সালে ৪টি বেআইনি হোটেল ভেঙে দেয় প্রশাসন। অথচ ২০১৭ সালেই তাজপুরের হোটেলের সংখ্যা দাঁড়ায় ৩১টি। আর এখন হোটেলের সংখ্যা বহুগুণ বেড়েছে। কোস্টাল রেগুলেটিং জোন আইনকে না মেনেই বেশির ভাগ হোটেল হচ্ছে বলে অভিযোগ। তাজপুরের নতুন সেতুর কাছেই সমুদ্রের উপর এমন একটি বেআইনি নির্মাণ হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহিরাগত কিছু ধনী ব্যক্তি এখানে স্থানীয় ঠিকাদারকে ধরে বেআইনি নির্মাণ চালিয়ে যাচ্ছে। সেই ঠিকাদাররাই তাজপুরে প্রোমোটারি রাজ চালাচ্ছেন বলে অভিযোগ। এমন দুটি বেআইনি নির্মাণ আপাতত বন্ধ রাখার জন্য নোটিশ জারি করেছে রামনগর ১ ব্লক ভূমি দপ্তর। অবশ্য এর আগে বহুবার এমন নোটিশ দিয়েছে এই ব্লক ভূমি দফতর। কোন সুফল মেলেনি।

স্থানীয় মন্দারমনি উপকূল থানা(Mandarmoni P.S.) হাতেনাতে এই বেআইনি নির্মাণ ধরে। বেশ কিছু নির্মাণ সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে রামনগর ১ পঞ্চায়েত সমিতি থেকে এর জন্য কোনরকম অনুমোদন নেওয়া হয়নি। তাই এই পঞ্চায়েত সমিতিও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তাজপুরে বেআইনি হোটেল বাড়ছে, সে কথা মেনে নিয়েছেন তাজপুর হোটেলিয়ার্স এসোসিয়েশনের সম্পাদক শ্যামল দাস । তবে পুরো বিষয়টির দায় প্রশাসনের ঘাড়ে চাপিয়ে দিয়ে হাত ধুয়ে ফেলতে চেয়েছেন তিনি।২০১১ সাল থেকে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ অৰ্থাৎ ডিএসডিএ-এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তাজপুর। তারপরেও এই পর্যটন কেন্দ্রে বেআইনি নির্মাণের চিত্রটা বদলায়নি ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২