কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: কোমরে দড়ি বেঁধে জিজ্ঞাসাবাদের জন্যে  তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান তৃণমূল কাউন্সিলর চঞ্চল খাঁড়াকে।রাজ্যে পালাবদলের পরে তমলুকের দাপুটে তৃণমূল নেতা তাম্রলিপ্ত পৌরসভার তৃণমূল কাউন্সিলর চঞ্চল কুমার খাঁড়াকে(Chanchal Kumar Khara) দুর্নীতির দায়ে গত ১৫ মে গ্রেফতার করার পরে দফায় দফায় তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। গত কয়েকদিন আগে তদন্ত করতে তমলুক থানার পুলিশ চঞ্চল কুমার খাঁড়ার বাড়িতে তাঁকে নিয়ে যান। যদিও সেদিন বিশাল পুলিশ বাহিনী তাঁর পরনে থাকা প্যান্ট পিছন থেকে ধরে বাড়িতে নিয়ে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার চঞ্চল কুমার খাঁড়াকে তমলুক থানা(Tomluk P.S.) থেকে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হয় অন্যান্য আসামিদের মতো রীতিমত কোমরে দড়ি বেঁধে।

তাম্রলিপ্ত পুরসভার(Tamralipta Municipality) চেয়ারম্যানের রুমে চঞ্চল খাঁড়াকে সামনে রেখে বর্তমান চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করেন তমলুক থানার আধিকারিকরা। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে চঞ্চল খাঁড়াকে কোমরে দড়ি বেঁধে পৌরসভা থেকে নামিয়ে তমলুক শহরে বেশ কিছুটা পথ হাঁটানো হয়। তারপরে তমলুকের জেলখানা মোড়ে পুলিশের গাড়িতে তুলে তমলুক থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তাঁকে। তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা জানিয়েছেন “তমলুক থানা থেকে পুলিশ এসেছিল, আমাকে জিজ্ঞাসা করেছে পুলিশ, চঞ্চল কুমার খাঁড়া চেয়ারম্যান পদ ছাড়ার সময় আপনাকে কি কি নথি দিয়েছিল। আমি জানিয়েছি, আমাকে চার্জ হ্যান্ডওভার করেছে মহকুমা শাসক।

তিনি আরও বলেন,তদন্তের স্বার্থে আমাকে ডাকলে আমি যাবো এবং পুলিশকে তদন্তে সাহায্য করব। চঞ্চল কুমার খাঁড়াকে কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পৌরসভায় নিয়ে আসা প্রসঙ্গে তাম্রলিপ্ত পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর শবরী চক্রবর্তী বলেন, “এটা দেখে সমস্ত নেতাদের শিক্ষা নেওয়া উচিত। এমন কিছু কাজ করবে না, যাতে পরবর্তী সময়ে এইভাবে হেনস্থা হতে হয়।”চঞ্চল খাঁড়া বর্তমানে ১২ দিনের পুলিশি হেফাজতে রয়েছে। পুলিশ তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে  চঞ্চল খাঁড়াকে।

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০