দাদাকে কেন হেনস্থা, যুবককে কুপিয়ে খুন করে গ্রেফতার শিক্ষক

এক যুবককে কুপিয়ে খুন (Murder) করার অভিযোগ উঠল এক প্রাথমিক শিক্ষকের (Teacher) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: এক যুবককে কুপিয়ে খুন (Murder) করার অভিযোগ উঠল এক প্রাথমিক শিক্ষকের (Teacher) বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বীরপাড়া থানার ভুটান সীমান্তের লঙ্কাপাড়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত প্রাথমিক শিক্ষকের নাম অনিল প্রধান। ৪৫ বছর বয়স তাঁর। অভিযোগ, শুক্রবার রাতে গুঞ্জরাজ থাপা নামের ৩৫ বছর বয়সী এক স্থানীয় যুবককে কুপিয়ে খুন করেন অনিল প্রধান। কেন যুবককে খুন? স্থানীয়দের দাবি, প্রাথমিক স্কুলের শিক্ষক অনিল প্রধানের দাদাকে গুঞ্জরাজ হেনস্থা করেছিল বলে অভিযোগ পান তিনি। আর এরপর প্রতিশোধ নিতে প্রতিবেশী যুবকের উপর চড়াও হন তিনি। বেশ কিছুক্ষণ ধরে বচসা চলে তাঁর সঙ্গে। তার মাঝেই আচমকা ধারালো অস্ত্র বের করে ওই যুবককে এলোপাথাড়ি কোপাতে থাকেন প্রাথমিক শিক্ষক। কোপানোর জেরে অবশেষে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।  

অন্যদিকে এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা ভিড় করেন ঘটনাস্থলে। খবর দেওয়া হয় বীরপাড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুক্রবার রাতেই অভিযুক্ত অনিল প্রধানকে গ্রেফতার করেন তদন্তকারীরা। বীরপাড়া থানা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতেই অভিযুক্ত শিক্ষকের নামে থানায় অভিযোগ দায়ের হয়। ভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের পাশাপাশি ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। একজন শিক্ষকের এমন কাজে স্তম্ভিত এলাকার মানুষজন।

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন