ফের পারদপতন কলকাতায়, রাজ্যজুড়ে শীতের আমেজ

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের নামল শহর কলকাতার তাপমাত্রা। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবারের তাপমাত্রা কিছুটা নেমেছে শহরে। ফলে সপ্তাহান্তে জারি থাকবে শীতের আমেজ। শুক্রবার শহরের তাপমাত্রা ১৪.৮। এর আগে ৬ তারিখ তাপমাত্রা নেমেছিল ১৪ ডিগ্রির ঘরে।

উত্তর থেকে দক্ষিণ-পূর্ব পশ্চিমবাংলার সর্বত্রই উত্তুরে হাওয়া দাপট দেখাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে থেকে শীত কিছুটা হলেও অনুভূত হয়েছে। তবে জাঁকিয়ে শীত এখনো অনুভূত হয়নি। ১৪ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠানামা করছে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে সিট এখন বেশি দূরে নেই। খুব তাড়াতাড়ি জাকিয়ে ঠান্ডা পড়তে চলেছে বঙ্গে।

জানা গিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা এখন স্বাভাবিকের নিচে রয়েছে। আগামী সাতদিন তাপমাত্রার খুব বেশি পরিবর্তন নেই। ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে সর্বনিম্ন ও তাপমাত্রা। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা গুলোর তাপমাত্রা থাকবে ১০ থেকে ১৩ ডিগ্রির কাছে। উপকূলের জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রির কাছাকাছি। পাশাপাশি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয় জায়গাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে।

গত বেশ কয়েকদিন ধরেই ১৫ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে কলকাতার পারদ। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও তাপমাত্রা নিম্নমুখী। দার্জিলিং এর তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রিতে। আগামী ৭ দিন এই আবহাওয়া বজায় থাকবে বলে জানা গিয়েছে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই উত্তুরে হাওয়ার দাপট চলছে। তবে খুব তাড়াতাড়ি জাঁকিয়ে শীত পড়তে চলেছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল নেই। ফলে বৃষ্টিরও সম্ভাবনা নেই। গোটা রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা।

প্রেমিকের হাত ধরে ঘরছাড়া নাবালিকা, শেষমেশ ঠাঁই সোনাগাছিতে

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

ডিম আর পোস্তর দুর্দান্ত জুটি, গরম ভাতের সেরা সঙ্গীকে বানিয়ে ফেলুন চটজলদি

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?