বড়মার ঠাকুরনগর তপ্ত বঙ্গ রাজনীতির আঁচে টগবগ করে ফুটছে

Share:

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরনগর: রবিবার সারাদিন ঠাকুরনগর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বঙ্গের রাজনীতি  টগবগ করে ফুটলো। উলুধ্বনি ,হরিবল কলরবে যে ঠাকুরনগর প্রতিদিন মত্ত থাকে রবিবার সেই পরিবেশ বদলে গেল। সকাল থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচিকে কেন্দ্র করে তপ্ত হচ্ছিল ঠাকুরনগর(Thakurnagar) মন্দির প্রাঙ্গন। বেলা বাড়তেই সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে হাজির হন বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। শুরু হয় তুমুল বিক্ষোভ।

একদল মতুয়া সমর্থক সেখানে হাজির হয়ে কালো পতাকা হাতে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গো- ব্যাক স্লোগান দিতে দিতে শুরু করে চেঁচামেচি। আসরের নামে মতুয়া ধর্মমম্বলম্বী অপর গোষ্ঠীর মানুষজন। তারা এর বিরোধিতা শুরু করলেই বেধে যায় হাতাহাতি। ঠাকুরনগরের মূল মন্দিরের গেটেড বাইরে একে অপরকে আক্রমণ করতে শুরু করে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরনগর সংঘর্ষে মেতে ওঠে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলে ভেঙে পড়ে ফুল দিয়ে সাজানো তোরণ। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়(Avisekh Banerjee) ঠাকুরনগরের মূল মন্দিরে ঢুকতে না পেরে পার্শ্ববর্তী মন্দিরে যান সেখানে পুজো দেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের খুব উপড়ে দিয়ে নব জোয়ার কর্মসূচির পরবর্তী জনসভা তে চলে যান। এখানেই শেষ নয়। এরপর আহত মতুয়া ভক্তদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। সেখানে আহতদের দেখতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে যান সাংসদ শান্তনু ঠাকুর(MP Shantanu Thakur)।

অভিযোগ হাসপাতালে ঠাকুরনগরের বিজেপি সমর্থিত মতুয়া ভক্তদের সঙ্গে সংঘর্ষ হয় তৃণমূল কর্মীদের। পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু বহিরাগত দেব গ্রেপ্তার করে। আর তাদের গ্রেফতার করে পুলিশ ভ্যানে তোলার সময় নতুন করে শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রাজ্য পুলিশের তুমুল ধাক্কাধাক্কি। কেন্দ্র ও রাজ্য পুলিশ বাহিনীর প্রকাশ্যে এই ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা সর্বচ্চ ছড়িয়ে পড়লে উত্তেজনা চরমে ওঠে। ঠাকুরনগর হাসপাতাল চত্বর নিমেষে রণক্ষেত্রের রূপ নেয়। সকাল থেকে যে রাজনীতির উত্তেজনা ঠাকুরনগর মন্দির চত্বরে চাতাল থেকে শুরু হয়েছিল তার পরিসমাপ্ত সূর্যাস্তের পর ঘটে ঠাকুরনগর হাসপাতালে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে পরিকল্পিতভাবে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বহিরাগতদের সেখানে জড়ো করে হাসপাতাল ও ঠাকুরনগর মন্দির চত্বরে দফায় দফায় হামলা চালায়।

অপরদিকে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর এটাই শেষ ঠাকুর নগর পদযাত্রা। এখান থেকেই তার পতন যাত্রা নাকি শুরু হলো। ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ ধর্মাবলম্বীদের হাতে লাল পতাকার বদলে কালো পতাকা চোর চোর স্লোগান সবই বদলে দিল সেখানকার দীর্ঘদিনের উদার ধর্মের পরিবেশ। পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায় ।তার আগে ঠাকুরনগরে দিনভর এই উত্তেজনার পারদ যে চরমে পৌঁছল। তাতে চিন্তিত রাজ্য প্রশাসন।

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২